ইদের কেনাকাটা শেষে ফেরার পথে স্বামী-স্ত্রী-সন্তানসহ ৫ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন, যাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের বহরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আছেন উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩০), রাব্বির স্ত্রী মুক্তা খাতুন (২৭) এবং তাদের দুই বছর বয়সী ছেলে মুস্তাকিম।
এছাড়া, নিহত অন্য দুজন হলেন ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতিডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে রাতুল হোসেন (৩০) এবং ঈশ্বরদীর মো. রানার ছেলে সিএনজিচালক ত্বোহা হোসেন (২৫)।
ঈশ্বরদী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম ও ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, নিহত রাব্বি প্রামাণিক ও তার পরিবার ঈদের কেনাকাটার জন্য ঈশ্বরদী বাজারে এসেছিলেন। কেনাকাটা শেষে তারা সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় নাটোর-বগুড়া সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা হতাহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আরো একজনের মৃত্যু হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে মো. ত্বোহা, ফরিদা বেগম ও আব্দুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজশাহী বাঘা উপজেলার কাছে পৌঁছালে সিএনজি চালক মো. ত্বোহা মারা যান।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামসুদ্দিন হায়দার জানান, এ ঘটনায় নিহত চারজনের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। আহত মো. মোস্তফা (২৫), ফরিদা (৫০) ও মো. ত্বোহাকে (২৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম শহীদ জানান, সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল আনা হয়েছে এবং আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার যদি কোনো লিখিত অভিযোগ করে, তবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক বাসের চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে গেছে।
রানা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম ম্যাকারা, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ আগস্ট ২০২৬
- একাদশে ভর্তি কবে? আবেদন, ফল ও ক্লাস শুরুর সূচি
- শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- নবম পে-স্কেলে কার বেতন কত, জানা গেল নতুন প্রস্তাব
- দেশের বাজারে ১৮, ২১, ও ২২ ক্যারেট সোনার দাম
- একাদশে ভর্তি শুরু কবে, জানা গেল সম্ভাব্য সময়সূচি
- সোনার দাম আবারও বাড়ল, ভরিতে নতুন দর কত
- Honda Hornet 125 কবে আসবে বাংলাদেশে? জানুন সম্ভাব্য দাম
- ৩০ থেকে ৩৫ হাজার টাকায় সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশে ইনফিনিক্স HOT 70 Pro 5G, দাম কত ফিচার কি
- নবম পে-স্কেল নিয়ে বড় খবর, জুলাই থেকে আংশিক বাস্তবায়ন
- পা দিয়ে জায়নামাজ সোজা করলে কি গুনাহ হয়? ইসলাম কী বলে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- বাংলাদেশে ঈদে মিলাদুন্নবীর তারিখ ঘোষণা
