| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২০ ১১:১৬:৫১
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক: "একবার না পারিলে দেখো, শতবার হার না মানা" — এই মানসিকতাতেই তৃতীয়বারের চেষ্টায় সফল হলেন সাকিব আল হাসান। অবশেষে বোলিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তিনি।

বুধবার রাতে সুখবর আসে যে, সাকিব আল হাসান আবারো বল হাতে মাঠে নামতে পারবেন। ইংল্যান্ডের লাভবোরো ইউনিভার্সিটির ল্যাবে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি। এর ফলে, এখন থেকে সব ধরনের ক্রিকেটে বল করতে পারবেন সাকিব।

গত বছরের সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে প্রথমবারের মতো সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে। এর পরই ইসিবি (ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড) তার বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয়। এরপর আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)ও নিষেধাজ্ঞা আরোপ করে, যার ফলে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্থান হারান।

তবে, এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার থেমে যাননি। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে তিনি নিঃসঙ্গ লড়াই চালিয়ে গেছেন। প্রথমে ইংল্যান্ডে এবং পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলেও সফল হননি। কিন্তু তিনি হাল ছাড়েননি। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আবারও যুক্তরাজ্যে গিয়ে সাকিব ওভালে অনুশীলন শুরু করেন। রোজা রেখে প্রায় চার ঘণ্টা করে প্রতিদিন অনুশীলন করেছেন, এবং তাতেই মেলে সাফল্য।

তৃতীয়বারের চেষ্টায় লাভবোরো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে ৯ মার্চ সাকিব ২২টি বল করেন। এর মধ্যে দুটি বল সামান্য ত্রুটিযুক্ত হলেও, বাকি সব বলেই সফল হন তিনি। এর ফলে, নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে সাকিব সব ধরনের ক্রিকেটে বল করতে পারবেন।

তবে, ল্যাব থেকে মুক্তি পেলেও দেশের ক্রিকেটে সাকিবের ফেরার নির্দিষ্ট সময় এখনও অনিশ্চিত। তাঁর ফেরার দিনটি নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

তারেক/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...