ধ.র্ষণ মামলার বিচার হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের পরিবর্তে ৯০ দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তাকে তাদের কাজ সম্পন্ন করতে হবে, যাতে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করা যায়।
তিনি বলেন, "আমরা ইতিমধ্যেই কিছু কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছি। মাগুরায় আছিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে আমরা পুরোপুরি বদ্ধপরিকর।"
এছাড়া, ড. আসিফ নজরুল আরও বলেন, "সরকার নারীর প্রতি সহিংসতা দমন করার জন্য নারীর বিরুদ্ধে অপরাধের বিচারে নতুন আইন প্রণয়ন করছে। গত কয়েকদিনে যেসব মব জাস্টিস ও মোরাল পুলিশিংয়ের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। দোষীদের গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সরকার সব ঘটনার উপর নজরদারি করছে এবং আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে, কোনো অপরাধী বিচার বহির্ভূত থাকবে না।"
তিনি আরও উল্লেখ করেন, "সরকার ধর্ষণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করতে নিয়মিত পর্যালোচনা শুরু করেছে। রাস্তাঘাটে যৌন নিপীড়ন এবং হয়রানি বন্ধ করতে পুলিশ একটি আলাদা হটলাইন চালু করবে, যাতে দ্রুত অভিযোগ নেয়া এবং ব্যবস্থা নেয়া সম্ভব হয়।"
আইন উপদেষ্টা দেশের সাধারণ মানুষের জন্য আশাবাদী বার্তা দেন, বলেন, "সরকার নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে দৃঢ় সংকল্পবদ্ধ।"
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে
- ২৬ আগস্ট থেকে টানা ৪ দিনের ছুটি, কারা পাবেন না
- সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নবম পে-স্কেলের গেজেট
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- পে স্কেলে পরিবর্তনের আভাস, অর্থায়ন নিয়ে চলছে হিসাব-নিকাশ
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
- চূড়ান্ত পর্যায়ে নবম পে-স্কেল, সেপ্টেম্বরে গেজেটের প্রস্তুতি
