| ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বিডিআর বিদ্রোহে সোহেল তাজের সম্পৃক্ততা! ইলিয়াস হোসাইনের বিস্ফোরক দাবি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২১:০৩:৪১
বিডিআর বিদ্রোহে সোহেল তাজের সম্পৃক্ততা! ইলিয়াস হোসাইনের বিস্ফোরক দাবি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে নিয়ে আলোচনা যেন থামছেই না। কখনো আওয়ামী লীগ নিয়ে তার তীব্র মন্তব্য, কখনো ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত—সবই তাকে শিরোনামে রাখছে। সম্প্রতি ৫৫ বছর বয়সে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসার পর এবার তিনি আরও বড় বিতর্কের মুখে। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তাকে ২০০৯ সালের পিলখানা বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করেছেন।

এক সাক্ষাৎকারে ইলিয়াস হোসাইন দাবি করেন, বিডিআর বিদ্রোহের সময় সোহেল তাজের ভূমিকা সন্দেহজনক ছিল। তার মতে, বিদ্রোহের সময়কার কিছু ফোনালাপ এবং ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায়, সোহেল তাজ সরাসরি এই বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন। যদিও সোহেল তাজ বরাবরই দাবি করে আসছেন, তিনি তখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই টেলিফোনে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিলেন।

তবে ইলিয়াসের দাবি আরও চাঞ্চল্যকর। তিনি বলেন, যদি সোহেল তাজের পাসপোর্ট পরীক্ষা করা হয়, তবে তার ঢাকা ছাড়ার রেকর্ড মিলবে, কিন্তু লন্ডন বা অন্য কোনো দেশে পৌঁছানোর তথ্য পাওয়া যাবে না। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়ে বলেন, যদি প্রয়োজন হয় তবে সোহেল তাজের পাসপোর্ট জব্দ করা হোক। অন্যথায়, যারা এই তথ্য গোপন করছে, তাদেরও দায় নিতে হবে বলে তিনি সতর্ক করেন।

এদিকে, ইলিয়াস আরও দাবি করেছেন যে, সেনাসূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিডিআর বিদ্রোহ ও হত্যাকাণ্ডের সঙ্গে সোহেল তাজের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তার মতে, সুষ্ঠু তদন্তের স্বার্থে সোহেল তাজকে আপাতত দেশের বাইরে যেতে দেওয়া উচিত নয়।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৭৪ জন নিহত হন, যার মধ্যে ৫৭ জন ছিলেন সেনা কর্মকর্তা। সেই ভয়াবহ ঘটনার পর থেকেই সোহেল তাজের ভূমিকা নিয়ে গুঞ্জন রয়েছে, যা ইলিয়াস হোসাইনের সাম্প্রতিক দাবির পর নতুন করে আলোচনায় এসেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...