| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে টেনে নিয়ে গেল ড্রাইভার, যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৯ ২১:৩৭:২০
পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে টেনে নিয়ে গেল ড্রাইভার, যা জানা গেল

গাজীপুরের শ্রীপুরে এক অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছে এক অটোরিকশাচালক। তিনি এক পুলিশ সদস্যকে প্রায় এক কিলোমিটার অটোরিকশার পাশে ঝুলিয়ে টেনে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত পুলিশ চালকসহ অটোরিকশাটি আটক করতে সক্ষম হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে, উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায়। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আটককৃত চালকের নাম জনি আহমেদ (২৪)। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের বাসিন্দা। তার অটোরিকশার সঙ্গে ঝুলতে বাধ্য হন মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাস।

পুলিশ কনস্টেবল কমল দাস জানান, অবৈধ অটোরিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জৈনাবাজার এলাকায় অবস্থান করছিলেন। তখনই একটি অটোরিকশা যাত্রী নিয়ে মহাসড়কে আসে। থামানোর সংকেত দেওয়া হলে চালক থামান, কিন্তু চাবি নেওয়ার চেষ্টা করতেই দ্রুত গাড়ি চালিয়ে দেন।

কমল দাস তখন অটোরিকশায় ওঠার চেষ্টা করেন, কিন্তু চালক গতি বাড়িয়ে দেন। বাধ্য হয়ে তিনি অটোরিকশার পাশে ঝুলে পড়েন। চালককে বারবার থামাতে বললেও তিনি গতি কমানোর বদলে আরও বাড়িয়ে দেন এবং তাকে রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা করেন। প্রায় এক কিলোমিটার এভাবেই ঝুলে থাকতে হয় তাকে।

অটোরিকশায় থাকা অন্যান্য যাত্রীরাও চালককে থামানোর জন্য অনুরোধ করেন, কিন্তু চালক অটোরিকশা থামাননি। তার উদ্দেশ্য ছিল, পুলিশ সদস্যকে আহত করেই পালিয়ে যাওয়া। তবে শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়েও কনস্টেবল কমল দাস তাকে আটক করতে সক্ষম হন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইউনিফর্ম পরা এক পুলিশ সদস্য চলন্ত অটোরিকশার রড ধরে ঝুলে আছেন, আর পেছনের যাত্রীরা চালককে থামাতে বলছেন। আশপাশ দিয়ে বিভিন্ন যানবাহন দ্রুতগতিতে চলছিল, যা আরও বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিল।

শেষ পর্যন্ত এক স্থানে পৌঁছে যানজটের কারণে স্থানীয়রা ও পুলিশ সদস্যরা চালককে আটক করতে সক্ষম হন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ পাঠিয়ে ভালুকার জামিরদিয়া এলাকা থেকে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...