হঠাৎ ব্যাটিং ধস, বিপদে বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ স্কোর
প্রথম ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তিন অঙ্ক ছুঁয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে এরপর দ্রুত পতন ঘটে দলের ব্যাটিং লাইনআপে, যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মুশফিকুর রহিম ও জাকের আলির দ্রুত বিদায়ে ব্যাটিং অর্ডারে ধস নামতে থাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে ৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ১৪০ রান। রিশাদ অপরাজিত আছেন ৩ রানে, আর তানজিম সাকিব অপরাজিত আছেন ২ রানে।
টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ব্যাটিং করা তানজিদ হাসান তামিম শুরুতেই ব্যর্থ হন। ওপেনিংয়ে নেমে মাত্র ৬ রান করতে পারেন তিনি। আলি রেজার বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ওপেনার।
তিন নম্বরে নেমে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি শান্ত। তামিমের পথই অনুসরণ করেছেন অধিনায়ক। দ্রুত উইকেট হারানোর পর দলের হাল ধরার দায়িত্ব তার কাঁধে ছিল, কিন্তু তিনি নিজের উইকেট বিলিয়ে দলকে আরও বিপদে ফেলেন। মুবাশ্বির খানকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান শান্ত, তার ব্যাট থেকে আসে মাত্র ১২ রান।
তামিম-শান্তের ব্যর্থতার পর সৌম্য সরকার একমাত্র আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন। সদ্য শেষ হওয়া বিপিএলে চোট কাটিয়ে মাঠে ফিরলেও তার পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব পড়েনি। সৌম্যের ব্যাটে ভর করেই পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৬০ রান তুলেছিল বাংলাদেশ।
কিন্তু সৌম্যও ইনিংস বড় করতে পারেননি। রান আউটে কাটা পড়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৫ রান। সৌম্যের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজ দলের হাল ধরেন। চারে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছিলেন তাওহিদ হৃদয়, তবে হৃদয় ১৯ রানেই ফিরে যান।
হৃদয়ের বিদায়ের পর পুরো ইনিংসের গতি বদলে যায়। দুর্দান্ত ব্যাটিং করা মিরাজও সাজঘরে ফিরতে বাধ্য হন হাফ সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে, তার ব্যাট থেকে আসে ৪৪ রান। মিডল অর্ডারে ব্যর্থ মুশফিক ও জাকের আলিরা আরও বিপদে ফেলেন দলকে। ফলস্বরূপ, ১৫০ রান ছোঁয়ার আগেই ৭ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
