হঠাৎ জানা গেল, ক্যান্সারে আক্রান্ত শেখ হাসিনা! সত্য মিথ্যা যা জানা গেল
প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ নেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে রাজনীতি থেকে সরে গিয়ে পরকালের জন্য প্রস্তুতি নিচ্ছেন—এমন একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই বিবৃতির দাবি করা হয়েছে, শেখ হাসিনা স্বয়ং এই বিবৃতি দিয়েছেন। তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার এই বিবৃতির সত্যতা যাচাই করে জানিয়েছে যে এটি পুরোপুরি মিথ্যা।
গত ২৯ জানুয়ারি, আওয়ামী লীগের নেতারা কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেন, যার মধ্যে ছিল ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি লিফলেট বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং ১৮ ফেব্রুয়ারি সর্বাত্মক হরতালসহ অন্যান্য কর্মসূচি। তবে কিছু দিন পর, সামাজিক মাধ্যমে একটি বিবৃতি ছড়িয়ে পড়তে থাকে, যাতে দাবি করা হয় যে শেখ হাসিনা জানিয়েছেন তিনি প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত। সেই বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা রাখেন না এবং তিনি শান্তি ও পরকালের পাথেয় সংগ্রহ করতে চান।
বিবৃতিতে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, "আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ, প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা আকাঙ্ক্ষা নেই। আমি বাংলাদেশ আওয়ামী লীগ ফেসবুক পেজ হ্যাক করার বিষয়ে জানাচ্ছি, তবে এসব কর্মসূচির সঙ্গে আমার বা আমার দলের কোনো সম্পর্ক নেই।"
তবে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার এই বিবৃতির সত্যতা নাকচ করে জানায়, এটি ভুয়া। তাদের ভাষ্যমতে, প্রথমত, এই বিবৃতির ছবিতে অসঙ্গতি রয়েছে—ভারতের জাতীয় প্রতীক এবং হিন্দি ও বাংলার সংমিশ্রণ পাওয়া গেছে, যা সাধারণত শেখ হাসিনার কোনো বিবৃতিতে থাকে না। তাছাড়া, আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার বিষয়টি সম্পূর্ণরূপে ভিত্তিহীন, কারণ কোনো বিশ্বাসযোগ্য গণমাধ্যম বা আওয়ামলীগের সূত্র থেকে এর সমর্থন পাওয়া যায়নি।
এদিকে, শেখ হাসিনা বা তার দল এই ধরনের কোনো বিবৃতি দেয়নি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো এই মিথ্যা খবরের ব্যাপারে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
