| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ভারতে শেখ হাসিনাকে বের করে দেওয়া

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ২১ ১৬:৪৮:৪৩
ব্রেকিং নিউজ ; ভারতে শেখ হাসিনাকে বের করে দেওয়া

ভারতের বিভিন্ন স্থানে এখন শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি উঠেছে। দেশটির রাজনীতিতে শোরগোল সৃষ্টি হয়েছে, যেখানে কিছু রাজনৈতিক নেতার দাবি, শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপি, এবং দলের সদস্যদের ভারত থেকে বের করে দেওয়া উচিত।

বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শিবসেনা এমপি সঞ্জয় রাউত এই দাবি তুলেছেন। তিনি বলেন, "ভারত থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়া উচিত, আর এর শুরু হওয়া উচিত শেখ হাসিনার সরকারের পালিয়ে আসা নেতাদের মাধ্যমে।"

সঞ্জয় রাউত আরো বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরও তারা ভারতের জনগণের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার উদাহরণ হিসেবে সাইফ আলি খানের ওপর হামলার ঘটনা তুলে ধরেন, যেখানে হামলাকারী একজন বাংলাদেশি নাগরিক ছিল। তিনি মনে করেন, যারা বাংলাদেশের ছাত্র জনতার রক্তে রাঙানো, তারা ভারতের মাটিতেও ষড়যন্ত্র করতে পারে। তাই, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টি এখন সন্দেহজনক হয়ে উঠেছে।

সাইফ আলি খানের ওপর হামলা ঘটেছিল ১৬ জানুয়ারি, যখন তার বান্দ্রার বাড়িতে এক হামলা হয়। এই হামলায় সাইফ আলি খান গুরুতর আহত হন, বিশেষত তার ঘাড়ে মারাত্মক ছুরিকাঘাত করা হয়। মুম্বই পুলিশ হামলাকারী হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম এবং আরও এক সন্দেহভাজনকে আটক করে। পুলিশের মতে, শরীফুল ইসলাম বাংলাদেশের ঝালকাঠির বাসিন্দা এবং শেখ হাসিনার দলের কর্মী। তিনি সাইফ আলি খানের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু সাইফ আলি খানের উপস্থিতি দেখে তাকে ছুরিকাঘাত করেন, যার ফলে সাইফ আলি খান গুরুতর আহত হন।

এদিকে, শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন। তারপর থেকেই তিনি ও তার সরকারের মন্ত্রী, এমপি, এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে চলে আসেন। তবে, সেখানে গিয়েও তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন, যা ভারতীয়দের মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি করেছে।

এই পরিস্থিতিতে সঞ্জয় রাউত ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলেন এবং শাসক দলের পদত্যাগের দাবিও জানান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...