শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ সতর্কতা জারি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে জরুরি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্দেশনা প্রদান করে। বেবিচক জানিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ, সাধারণ যাত্রী এবং এয়ারলাইনসের ক্রুদের সকলকে এই নির্দেশনা অনুসরণ করতে হবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, যাত্রী বা কর্মীদের মধ্যে যদি কেউ জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ অনুভব করেন, তাহলে তা দ্রুত বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। এছাড়া, বিমানবন্দরের ভেতর মাস্ক পরা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।
এয়ারলাইনসগুলোর জন্য বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, যেসব ফ্লাইট হিউম্যান মেটানিউমোভাইরাসের বিস্তার ঘটানো দেশগুলো থেকে আসছে, সেসব ফ্লাইটের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্লাইটে যদি কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দেয়, তাহলে তা দ্রুত বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে এবং ক্রু ও যাত্রীদের মধ্যে এসব নির্দেশনা প্রচার করতে হবে।
এছাড়া, উপসর্গযুক্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে নির্দেশনা দেয়া হয়েছে। এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর করতে প্রয়োজনীয় তথ্য ও সহায়তাও প্রদান করা হবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এইচএমপিভির উপসর্গ সাধারণত শ্বাসতন্ত্রের সমস্যার মতো হয় এবং সাধারণত দুই থেকে পাঁচ দিনের মধ্যে সুস্থ হয়ে যায়। তবে সঠিক সতর্কতা অবলম্বন করলে সংক্রমণ প্রতিরোধ সম্ভব। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এ বিষয়ে আরও তথ্যের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হেলথ টিমের সাথে ০১৭৯৯৪৩০০৩৩ অথবা কল সেন্টার ১৩৬০০ নম্বরে যেকোনো সময় যোগাযোগ করা যাবে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, “হিউম্যান মেটানিউমোভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকল সংশ্লিষ্ট পক্ষকে এই নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানানো হচ্ছে। যাত্রী, কর্মী এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
