| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ০৬ ২০:১২:৪৩
ব্রেকিং নিউজ ; শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার এই যাত্রাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়েছে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

৬ জানুয়ারি (সোমবার) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমন প্রতিরোধ করতে এবং নিরাপত্তা ব্যবস্থা অক্ষুন্ন রাখতে বিশেষ এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় (ল্যান্ডসাইড) নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে এয়ারপোর্ট আর্মড পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াটসহ অন্যান্য স্পেশাল টিমের সদস্যরা।

বেবিচক চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মঞ্জুর কবির ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, “খালেদা জিয়া মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন, তাদের উপস্থিতির কারণে যাতে নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়, সেজন্য সকল ধরনের ব্যবস্থা সম্পন্ন করেছি।”

তিনি আরও জানান, “এভসেক, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বিমানবন্দরের ভেতর-বাহিরে তার (খালেদা জিয়া) নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া, অন্যান্য যাত্রীদের নিরাপত্তাও আমাদের প্রাথমিক লক্ষ্য।”

বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বিমানবন্দরের ভেতর ও বাইরের নিরাপত্তা ব্যবস্থা তিন স্তরে জোরদার করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অধিনায়ক শিহাব কায়সার খান বাংলা ট্রিবিউনকে বলেন, “মঙ্গলবার সকাল থেকেই অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। পুরো বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে। কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াডসহ অন্যান্য সদস্যরা সুরক্ষা নিশ্চিত করবেন। সন্দেহজনক কিছু দেখা গেলে তল্লাশি চালানো হবে।”

এদিকে, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মঙ্গলবার রাত ১০টায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...