| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিবৃতির পাল্টা জবাব বিএনপির, আমিরকে নিয়ে মন্তব্য!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩১ ১২:০১:১৮
জামায়াতের বিবৃতির পাল্টা জবাব বিএনপির, আমিরকে নিয়ে মন্তব্য!

রাজনৈতিক উত্তেজনা যেন দিন দিন বাড়ছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাল্টা বিবৃতি দেয় বিএনপিও, যেখানে জামায়াতের আমিরের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করা হয়েছে। রিজভী জানান, জামায়াতের নেতৃত্ব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এবং জনগণ তাদের জানে না। তিনি তাদের ৭১-এর বিরোধিতা, স্বাধীনতা ঘোষণাসহ একাত্তরের গৌরবের প্রতি তাদের অবজ্ঞা তুলে ধরেন।

রুহুল কবির রিজভী গতকাল রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে জামায়াতে ইসলামী নিয়ে বেশ কিছু মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে যারা ব্যাংক দখল করেছে, তাদের উত্তরসূরিরা এখন নানা অপকর্মে জড়িত। বিশেষ করে পাড়া-মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি এবং সিএনজি স্ট্যান্ড দখলের মতো কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার অভিযোগ তোলেন।

রিজভী আরও বলেন, জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করছে, অথচ ইসলাম মানে মুনাফিকী করা নয়, বরং অঙ্গীকার রক্ষা করা। বিএনপি ঐতিহ্যগতভাবে নিজেদের অঙ্গীকার রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ, আর জামায়াত সেই অঙ্গীকার থেকে পশ্চাদপসরণ করেছে।

এদিকে, রিজভীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক এবং সমালোচনা। রাতে জামায়াত ইসলামী এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানায়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, রিজভীর মন্তব্য বিভ্রান্তিকর, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, জামায়াত কখনো মুনাফিকী করেনি এবং ইসলামিক আদর্শের ভিত্তিতে রাজনীতি করে।

বিএনপির পাল্টা জবাবে জামায়াত আমিরের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত একটি ছবি যুক্ত করা হয়, যেখানে উল্লেখ করা হয় যে, ২০১৮ সালের নির্বাচনে জামায়াত ২২টি আসন কৌশলে জোটের মাধ্যমে পেয়েছিল এবং ডা. শফিকুর রহমান ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। বিএনপি প্রশ্ন তোলেছে, তাহলে জামায়াতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক ছিল, এবং তারা কেন মুনাফিকী বলে মন্তব্য করছে?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...