| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

চট্টগ্রাম ও কুমিল্লায় মধ্যরাতে ভ'য়া'ব'হ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ৩০ ১২:০১:১২
চট্টগ্রাম ও কুমিল্লায় মধ্যরাতে ভ'য়া'ব'হ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশে হঠাৎ করেই বেড়ে গেছে অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে চট্টগ্রাম ও কুমিল্লায় পৃথক অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এবং কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে।

চট্টগ্রামের উত্তর কাট্টলীর স্থানীয় বাসিন্দাদের মতে, রবিবার রাত দুইটার দিকে সিডিএ আবাসিক এলাকার পদ্মপুকুর পাড়ে আগুন লাগে। এতে একাধিক ফার্নিচার দোকান ও গাড়ির গ্যারেজ পুড়ে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার ফাইটাররা দীর্ঘ পাঁচ ঘণ্টা চেষ্টা করে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় আগুন নিভাতে সক্ষম হন। তবে, আগুনের সঠিক সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, চান্দিনা, দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

মাধাইয়া বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের শতাধিক দোকান পুড়ে গেছে এবং এখন তারা সহায়-সম্বলহীন হয়ে পথে বসেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...