| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

এই মাত্র পাওয়া ; কারখানায় ভয়াবহ বি'স্ফো'র'ণে নি'হ'ত অন্তত ১৩

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৪ ১৫:১৬:২৪
এই মাত্র পাওয়া ; কারখানায় ভয়াবহ বি'স্ফো'র'ণে নি'হ'ত অন্তত ১৩

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রদেশের কারেসি জেলায় এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেন, ‘‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বালিকেসিরের কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১৩ জন কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এ সময় কিছু অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গভর্নর ইসমাইল আরও বলেন, ‘‘বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি আমার গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি, এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’ কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর কারখানায় ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে কারখানার ভেতরে কোনো কর্মী নেই।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা ২৫ মিনিটে কারখানার একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মুহূর্তের মধ্যে ভবনটি ধসে পড়ে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি, তবে এটি আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ছিল। তিনি আরও জানান, ‘‘আমরা বিস্ফোরণের কারণ জানার জন্য তদন্ত শুরু করেছি।’’

স্থানীয় কর্মকর্তারা মনে করছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটতে পারে। তারা জানিয়েছেন, সরকারের বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছে।

কারেসি জেলার বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রসিকিউটররাও পৃথকভাবে তদন্ত শুরু করেছেন। বালিকেসিরের উত্তরে অবস্থিত এই কারখানায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য যুদ্ধবিধ্বংসী অস্ত্র, বিস্ফোরক ও কামানের গোলা তৈরি করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...