| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্যভাবে ২৪ ঘণ্টায় চার তারকা বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল দুর্বার রাজশাহী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২৪ ০৯:১১:২০
অবিশ্বাস্যভাবে ২৪ ঘণ্টায় চার তারকা বিদেশি ক্রিকেটারকে দলে ভেড়াল দুর্বার রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ আসরের ঠিক এক সপ্তাহ আগে চমকপ্রদ পদক্ষেপ নিল দুর্বার রাজশাহী। 'দুর্বল রাজশাহী' বলে যাদের সমালোচনা হচ্ছিল, তারা মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে চারজন তারকা বিদেশি ক্রিকেটারকে দলে যোগ করে জানিয়ে দিল, এবারের বিপিএলে তারা সিরিয়াস।

রাজশাহীর সবচেয়ে বড় চমক হলো পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার মোহাম্মদ হারিসের সাইনিং। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আন্তর্জাতিক ক্রিকেটে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর রাজশাহী তার ব্যাটিং অর্ডারে বড় এক শক্তি পেতে চলেছে। ৯৮ টি-টোয়েন্টি ম্যাচে ১৪৬.২১ স্ট্রাইক রেটে ২১৮০ রান করা হারিস গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে চমক দেখালেও এবার দুর্বার রাজশাহীকে নেতৃত্ব দিতে প্রস্তুত।

দ্বিতীয় বড় নাম হলো জিম্বাবুয়ের পাওয়ার হিটার রায়ান বার্ল। সাকিব আল হাসানের এক ওভারে ৩০ রান নিয়ে আলোচনায় আসা বার্ল তার শক্তিশালী ব্যাটিং দক্ষতার জন্য পরিচিত। ১৪২ টি-টোয়েন্টি ম্যাচে ১৩০ স্ট্রাইক রেটে ২৫৬০ রান করা এই অলরাউন্ডার গত বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতালেও এবার তিনি রাজশাহীর হয়ে ঝড় তুলবেন।

তৃতীয় সাইনিং হলো পাকিস্তানের ১৯ বছর বয়সী অলরাউন্ডার আরাফাত মিনহাজ। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাত্র ৪টি ম্যাচ খেলেছেন, কিন্তু তার প্রতিভা ইতিমধ্যে সবার নজর কেড়েছে। ১৩৫ স্ট্রাইক রেটে ১৮৯ রান এবং বল হাতে ৪ উইকেট নেওয়া মিনহাজ রাজশাহীর অলরাউন্ডিং শক্তি আরও বাড়িয়ে দেবে।

চার নম্বরে রয়েছেন ক্যারিবিয়ান তরুণ অলরাউন্ডার নাথান অ্যাওয়ার্ড। মাত্র ১৯ বছর বয়সে তার শক্তিশালী পাওয়ার হিটিং পারফরম্যান্স তাকে রাজশাহীর দলে জায়গা করে দিয়েছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রস্তুতি ম্যাচে তার দারুণ প্রদর্শন ছিল রাজশাহীর রাডারে আসার মূল কারণ।

এর আগে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ওমানের পেসার বিলাল খান এবং পাকিস্তানের সাদ নাসিমকে দলে ভিড়িয়েছিল।

ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার ড্রাফট থেকে মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নেওয়া এবং স্থানীয় খেলোয়াড়দের মধ্যে বড় নাম না থাকার কারণে রাজশাহীকে নিয়ে সমালোচনা ছিল ব্যাপক। তবে এই নতুন সাইনিংয়ের মাধ্যমে তারা প্রমাণ করেছে, মাঠে লড়াইয়ে ফিরতে তারা প্রস্তুত।

বিপিএল ২৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেছে এবং এখন আর মাত্র এক সপ্তাহ বাকি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর তারকায় ভরপুর দল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, আর এবার সেই তালিকায় যোগ হলো দুর্বার রাজশাহীও। মোহাম্মদ হারিস, রায়ান বার্ল, আরাফাত মিনহাজ এবং নাথান অ্যাওয়ার্ডকে দলে ভিড়িয়ে তারা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে, এমনটাই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...