এই মাত্র পাওয়া ; বাবা-ছেলেসহ ২০ জনের মৃ'ত্যু
২১ ডিসেম্বর, শনিবার— টাঙ্গাইলসহ দেশের ৯টি জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে টাঙ্গাইলে বাবা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাগুলোর মধ্যে আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন।
টাঙ্গাইলে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ৪ জন প্রাণ হারিয়েছেন। মধুপুর উপজেলার আশ্রা বাজারে শনিবার বিকাল ৩টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা মজিবুর রহমান (৪৫) ও তার ছেলে জাহিদুর রহমান (১৮) নিহত হন। তাদের বাড়ি বড় আশ্রা গ্রামে। অপরদিকে, একই দিন সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর পাইপাস এলাকায় বাস চাপায় সিএনজি চালক সোহরাব হোসেন (৩৫) এবং সিএনজি যাত্রী প্রদীপ পাল (৩০) নিহত হন।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন— শাহাদাৎ হোসেন (১৬), ইকবাল হোসেন (১৭) এবং তানজীম আবদুল্লাহ (১৮)। ইকবাল হোসেনের বাড়ি মূলপাড়া গ্রামে, আর শাহাদাৎ হোসেনের বাড়ি একই গ্রামের ওবায়দুল্লার বাড়িতে। অপর ঘটনায়, পূর্ব লাড়ুয়া গ্রামে ১৬ বছর বয়সী স্কুলছাত্রী জোহা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ, তবে তার মৃত্যুর কারণ এখনো পরিষ্কার নয়।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাসচাপায় একই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কের শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আবুল হোসেনের ছেলে আবু হানিফ (২৫), তার স্ত্রী ফাতেমা খাতুন (২২) এবং শ্যালিকা যুথি খাতুন (১৪)। তাদের বাড়ি পুঠিয়ার পালোপাড়া গ্রামে।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ৮ জন আহত হয়েছেন। এটি ঘটে রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায়।
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর ১:৩০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম আপন (১৮)।
বরিশালের মুলাদী উপজেলার নোমরহাট এলাকায় অবৈধ টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কিশোরটি ইটভাটার জন্য লাকড়ি নিয়ে যাচ্ছিল।
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন এবং ভ্যানচালকসহ আরও দুইজন আহত হয়েছেন। এটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের তেলকুপি এলাকায়।
যশোরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। ঝিকরগাছা এবং মণিরামপুর উপজেলায় ঘটে এ দুর্ঘটনাগুলি। নিহতরা হলেন— বুলু মিয়া গাজী (৩০) এবং আফজাল হোসেন (৩৫)।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ChatGPT-এর ৮০-এর দশকের ছবি ট্রেন্ড, যেভাবে তৈরি করবেন
- ১৯৮০-এর দশক-এর ছবি বানানোর নতুন AI ট্রেন্ড, যেভাবে করবেন
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- আজকের স্বর্ণের বাজারদর: ৯ সেপ্টেম্বর ২০২৬
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- এক পদ, এক পেনশন চালু হচ্ছে, পে-স্কেলে বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম কমল, ভরি কত টাকা
- নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ তথ্য
- ফেসবুকে আশির দশকে ফেরার ট্রেন্ড, মেতেছেন তারকারাও
- একাদশে ভর্তির আবেদন নিয়ে সুখবর, বাড়ল সময়
- ৯ সেপ্টেম্বর ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- ঘরে বসে যেভাবে বুঝবেন দেশে বিদ্যুতের সংকট নেই
- মার্চ-জুলাই ৫ মাসে রেকর্ড বিদেশি ঋণ পরিশোধ
