এই মাত্র পাওয়া; এবার বিএনপি-জামায়াতের মধ্যে ভ'য়া'ব'হ সং'ঘ'র্ষ, ৬ জন গু'রু'ত'র আ'হ'ত
গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইসলামি জলসাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সাঘাটা বাজারে সংঘর্ষটি ঘটে। গুরুতর আহত ৬ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি ঘুড়িদহ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় একটি ইসলামি জলসার আয়োজন করে, যেখানে গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি করা হয়। অনুষ্ঠানটি আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে জামায়াত সমর্থিত আব্দুল আজিজ একই এলাকায় আরেকটি ইসলামি জলসার আয়োজন করেন ২৬ ডিসেম্বর। ওই জলসাতেও নাহিদুজ্জামান নিশাদকে প্রধান অতিথি রাখা হলেও স্থানীয় বিএনপি নেতাদের নাম সেখানে উল্লেখ করা হয়নি, ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
শুক্রবার প্রথমে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়, এবং এর পরিপ্রেক্ষিতে শনিবার দুপুরে সাঘাটা বাজারে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে এটি সংঘর্ষে পরিণত হয়। এতে বিএনপির সদস্য সচিব এবং ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ, সাঘাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাকিরুল ইসলাম, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনিসুর রহমানসহ ৬ জন আহত হন। অন্যদিকে, জামায়াতের পক্ষ থেকে সাতজন আহত হন।
গুরুতর আহতদের মধ্যে জামায়াতের আব্দুল হান্নান ও জাহিদুল ইসলামসহ ৪ জনকে গাইবান্ধা সদর হাসপাতালে এবং বিএনপির জাকিরুল ইসলামকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির সাঘাটা উপজেলা সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। হঠাৎ তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা চালায়।" অন্যদিকে জামায়াতের কোনো নেতার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, "দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হওয়ার খবর পেয়েছি। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী টহল দিচ্ছে।"
এ ঘটনার পর, পুরো এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যাতে ভবিষ্যতে আরও কোনো অস্থিরতা সৃষ্টি না হয়।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ০৯ আগস্ট ২০২৬
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
- ২০২৬ সালে ২ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ৪জি বাটুন ফোন
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- রাষ্ট্রপতি নির্বাচনে দুই মনোনয়নপত্র নিল বিএনপি
