| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

পাকিস্তান থেকে ফের যেসব পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ২১ ১৯:১৭:৩৯
পাকিস্তান থেকে ফের যেসব পণ্য নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে এই জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এর আগে, গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে ৮১১ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে রওনা দিয়েছিল জাহাজটি।

সূত্র জানায়, প্রথমে এই জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দর রওনা হয়। সেখানে ১১৩ টিইইউস কনটেইনার বাংলাদেশের জন্য তোলা হয়েছিল। পরে করাচি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে ৬৯৮ টিইইউস কনটেইনার তোলা হয়। এসব কনটেইনারে বিভিন্ন পণ্য রয়েছে, যেমন: ২৮৫ টিইইউস কনটেইনারে পরিশোধিত চিনি, ১৭১ টিইইউস কনটেইনারে ডলোমাইট, ১৩৮ টিইইউস কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬ টিইইউস কনটেইনারে কাপড়ের রোল, ২০ টিইইউস কনটেইনারে আখের গুড়, ১৮ টিইইউস কনটেইনারে আলু এবং ২০ টিইইউস কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে।

এছাড়া, সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কনটেইনারগুলোর মধ্যে রয়েছে চিনি, খেজুর, লুব অয়েল এবং কিছু খাদ্যপণ্য।

এটি ছিল প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার ঘটনা, যা দেশে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিল। এর আগে, পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্য আনা-নেওয়া হলেও, তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে তা করা হত। এবার সরাসরি পাকিস্তান থেকে পণ্য আসায় তা ব্যবসায়ীদের জন্য সময় ও খরচের দিক থেকে সুবিধাজনক হয়ে উঠেছে।

পানামার পতাকাবাহী এমভি ইউয়ান জিয়ান ফা ঝং জাহাজটির দৈর্ঘ্য ১৮২ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাংলাদেশের কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেনসি লাইনস লিমিটেড এই জাহাজটির স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছে।

গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা জানান, "এবার জাহাজটিতে প্রথমবারের তুলনায় দ্বিগুণ কনটেইনার আসছে। সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কারণে খরচ কম হচ্ছে এবং সময়ও সাশ্রয় হচ্ছে। এটি ব্যবসায়ীদের জন্য লাভজনক একটি পরিবেশ সৃষ্টি করেছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...