| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

রাতভর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে দফায় দফায় সং*ঘ'র্ষ, ব্যাপক প্রাণহানি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ১৮ ১০:৫০:১৯
রাতভর বিশ্ব ইজতেমা ময়দান দখল নিয়ে দফায় দফায় সং*ঘ'র্ষ, ব্যাপক প্রাণহানি

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাসিন্দা বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০) এবং আরও একজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আব্দুর রউফ (৫৫), ময়মনসিংহের মজিবুর রহমান (৫৮), গোপালগঞ্জের আরিফ (৩৪), চট্টগ্রামের সাহেদ (৪৪), এবং আরও অনেকে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করে। এ সময় ময়দানের ভেতরে অবস্থানরত জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পাল্টা জবাবে সাদপন্থীরাও হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়।

সাদপন্থীদের প্রভাবশালী মুরুব্বি মুয়াজ বিন নূর একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, “আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। জুবায়েরপন্থীদের আক্রমণে আমাদের তিনজন ভাই শহীদ হয়েছেন। সংঘর্ষে জুবায়েরপন্থীদের মধ্যে অনেকে আটক হয়েছে।”

সংঘর্ষে আহতদের দ্রুত টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুল ইসলাম জানান, “এ পর্যন্ত তিনজন নিহত এবং বহু লোক আহত হয়েছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।”

সকাল ৮টা পর্যন্ত সংঘর্ষ চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেলসহ অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

মুস্তাফিজকে কেকেআর থেকে বিতাড়িত বললো আনন্দবাজার

নিজস্ব প্রতিবেদক: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ পড়ার ঘটনা এখনো আলোচনায় বাংলাদেশের পেসার মুস্তাফিজুর ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...