| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র পাওয়া ; ধ*র্ষ*ণের অভিযোগে ভারতে আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতা গ্রে*প্তা'র

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৯ ১৮:৪৫:২১
এই মাত্র পাওয়া ; ধ*র্ষ*ণের অভিযোগে ভারতে আওয়ামী লীগের ৪ শীর্ষ নেতা গ্রে*প্তা'র

ভারতের মেঘালয় রাজ্যে ধর্ষণের অভিযোগে সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার শীর্ষ নেতাকে কলকাতা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে কলকাতার নিউটাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে কলকাতা পুলিশের সহায়তায় শিলং পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন, এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল।

শিলং পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিলেন এবং সেখানে একটি ধর্ষণের ঘটনা ঘটে। ভিকটিম ওই ঘটনায় বাদী হয়ে শিলং থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হলেও দুজন এখনো পলাতক রয়েছেন। পলাতক দুইজন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাশ মিঠু।

কলকাতা ও শিলংয়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী জানিয়েছে, তারা যা জানতে পেরেছেন, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং মহানগর আওয়ামী লীগের সদস্য ইলিয়াস আহমদ জুয়েল এই ঘটনার সঙ্গে জড়িত। তবে একই ফ্ল্যাটে থাকার কারণে বাকি চারজনকেও আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা নাম প্রকাশ না করে জানিয়েছেন, শিলং থেকে কলকাতায় যাওয়ার আগে তাদের মুভমেন্ট পাসের বিষয়ে সংশ্লিষ্ট থানায় জানানো হয়নি, তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

একাধিক সূত্র জানায়, দেশ ছেড়ে পালানোর পর নাসির উদ্দিন খানসহ ছয়জন শিলংয়ে একটি ফ্ল্যাটে উঠেন। শীতের প্রকোপ বাড়ায় গত ১ ডিসেম্বর তারা শিলং ছেড়ে কলকাতা চলে আসেন। কলকাতায় পৌঁছানোর পর তারা স্থানীয় থানায় অবগত না হওয়ায় পুলিশ তাদের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নেয়। তবে, কলকাতা থেকে শিলংয়ের দূরত্ব বেশি হওয়ায় তারা আবার শিলংয়ে গিয়ে থানায় বিষয়টি জানাননি।

এদিকে, যুবলীগের এক নেতা নাম প্রকাশ না করে জানান, "লতিফ ও রিপন এই ঘটনা ঘটিয়েছে বলে শুনেছি। তবে নিশ্চিত না, কারণ আমি কলকাতায় আছি। বাকিরা একই ফ্ল্যাটে ছিল, তাই তারা জড়িত হয়েছেন।"

গ্রেপ্তার হওয়া ইলিয়াস আহমদ জুয়েল সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের খালাতো ভাই বলে জানা গেছে। তিনি বলেন, "জুয়েল এবং রিপনের খারাপ রেপুটেশন রয়েছে, তাই এমন অভিযোগ উড়িয়ে দেয়া যায় না।"

কলকাতায় অবস্থানরত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক নাঈম আহমদ জানান, "ঘটনার সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি, তবে চারজন গ্রেপ্তার হয়েছেন। তারা শিলং থেকে মুভমেন্ট পাস নিয়ে কলকাতা চলে আসলেও স্থানীয় থানায় অবগত না হওয়ায় এই ঘটনা ঘটেছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...