| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল নিয়ে যা বললেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ডিসেম্বর ০৭ ২৩:০১:৫৩
ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল নিয়ে যা বললেন তামিম

যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার লক্ষ্যে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে জুনিয়র টাইগাররা। ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম, এবং তিনি তার সেরাটা দিয়ে আবারো দেশকে ক্রিকেট উৎসবে মাতাতে চান।

আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে এই ম্যাচ।

ফাইনাল ম্যাচের আগে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তামিম। বিসিবি প্রকাশিত একটি ভিডিওতে অধিনায়ক বলেছেন, চ্যালেঞ্জ থাকলেও তার দল আত্মবিশ্বাসী। তিনি বলেন, "বর্তমানে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন আছি, এবং ইনশাল্লাহ এটি ধরে রাখার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, তবে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা রাখি।"

এশিয়া কাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ, যা এখন তাদের জন্য একটি বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। অধিনায়ক বলেন, "আমরা প্রস্তুতি ম্যাচে ভারতকে হারিয়েছি, যা আমাদের জন্য একটি বড় অনুপ্রেরণা। এই বিশ্বাস নিয়েই ফাইনালে ভালো করার চেষ্টা করব এবং সেরাটা দেওয়ার চেষ্টা করব।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...