এবার মাত্র ২৮ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ওপেনার উরভি প্যাটেল রেকর্ডবুকে তোলপাড় সৃষ্টি করেছিলেন। তবে মাত্র এক বলের জন্য বিশ্বরেকর্ড ভাঙতে পারেননি তিনি। তবুও, ভারতীয় ব্যাটারদের মধ্যে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। আর মাত্র ৯ দিনের মাথায় আবারও ২৮ বলে সেঞ্চুরি দেখলো ক্রিকেট বিশ্ব, এবং এবার এই কীর্তি গড়েছেন ভারতের জাতীয় দলের ক্রিকেটার অভিষেক শর্মা।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজকোটে মেঘালয়ের বিরুদ্ধে পাঞ্জাবের হয়ে মাঠে নেমে অভিষেক শর্মা মাত্র ২৯ বলে ১০৬ রানে অপরাজিত থেকে তার দলকে জয় এনে দেন। এই ইনিংসের মাধ্যমে পাঞ্জাব মেঘালয়ের দেওয়া ১৪৩ রানের টার্গেট ৯.৩ ওভারে এবং ৭ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। অভিষেকের ব্যাট থেকে আসে ১১টি ছক্কা এবং ৮টি চার। মেঘালয় আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করেছিল।
প্রসঙ্গত, উরভি প্যাটেল ২৮ বলে সেঞ্চুরি করে ঋষভ পান্তের ২০১৮ সালের ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছিলেন। আর এখন অভিষেক শর্মা সেই তালিকায় উরভির পাশে বসে আছেন। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৮ বলে সেঞ্চুরির রেকর্ড শুধু সাহিল চৌহানের কাছেই রয়েছে, যিনি এ বছর সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরি করেছিলেন।
এদিন আরেকটি বিশেষ রেকর্ড তৈরি হয়েছে। সিকিমের বিপক্ষে প্রথম ভারতীয় দল হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ রান তুলেছে বারোদা। মাত্র ১৭.২ ওভারেই এই রেকর্ড স্পর্শ করে তারা। শেষ পর্যন্ত বারোদা থামে ৩৪৯ রানে, যা টি-টোয়েন্টি ফরম্যাটে দলীয় সর্বোচ্চ রান।
সিকিমের বিরুদ্ধে ব্যাট করতে নেমে বারোদার দুই ওপেনার শ্বাশত রাওয়াত এবং অভিমন্যু সিং রাজপুত ৫ ওভারেই ৯২ রান তুলে ফেলেন। পাওয়ারপ্লের আগেই আসে দলীয় শতরান। এরপর ভানু পানিয়া ধ্বংসযজ্ঞ শুরু করেন, ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইনিংস শেষে তিনি ৫১ বলে ১৩৪ রানে অপরাজিত থাকেন। তার এই ইনিংসের সুবাদে বারোদা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দুইশ রানের দলীয় রেকর্ড গড়ে। তারা মাত্র ১০.৩ ওভারে ২০০ রান পূর্ণ করে।
১৮তম ওভারে বারোদা ৩০০ রানের মাইলফলক স্পর্শ করে। ২০২৩ সালে নেপাল মঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান এবং গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রান ছাড়িয়ে এবার ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদা।
এছাড়া, এই ইনিংসে আরেকটি রেকর্ডও গড়েছে বারোদা। তারা ৩৭টি ছক্কা হাঁকিয়েছে, যা একটি ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল জিম্বাবুয়ের, যারা গাম্বিয়ার বিপক্ষে ২৭টি ছক্কা হাঁকিয়েছিল।
বারোদার এবারের ইনিংস ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা করল, যা অনেক দিন স্মরণীয় হয়ে থাকবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর; ২৫ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৫ আগস্ট ২০২৬
- ২৬ আগস্টের ছুটি পাবেন না যেসব কর্মী
- ২৪-২৭ আগস্ট ভারতে লঞ্চ হচ্ছে যে ৭টি নতুন স্মার্টফোন
- নতুন Bajaj Pulsar 150 বনাম পুরোনো মডেল, কী কী পরিবর্তন হলো
- ভয়াবহ হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের শক্তি বাড়ার খবর মিলবে
- নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে!
- ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএর নতুন নির্দেশনা
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- বড় ব্যাটারি নিয়ে Nokia 300 Charge ফিচার ফোনের আত্মপ্রকাশ
- পানি-ধুলা ও পড়ে যাওয়ার ভয় নেই, নতুন এই স্মার্টফোনে
- মুক্তিযোদ্ধা ও সন্তানদের প্রশিক্ষণে মিলবে ৭৫ লাখ টাকা
- চাহিদামতো টাকা তুলতে পারবেন ৫ ব্যাংকের গ্রাহকেরা
- বাংলাদেশে আসছে ব্রাজিল; মিলল নতুন আশার খবর
