আইপিএলে ১৩ বছর বয়সী কোটিপতি কৃষকের ছেলে
গত অক্টোবরে বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে শিরোনামে আসেন ১৩ বছরের বৈভব সূর্যবংশী। ওই ম্যাচেই তিনি আইপিএলের নিলামের তালিকায় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে জায়গা পান।
আইপিএল ইতিহাসের কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার হলেন বৈভব। ১৩ বছর ২৪৩ দিন বয়সী এই কিশোরকে রাজস্থান রয়্যালস ১ কোটি ১০ লাখ রুপি দিয়ে কিনে নেয়। দিল্লি ক্যাপিটালসও তার জন্য আগ্রহ দেখিয়েছিল, তবে শেষ পর্যন্ত রাজস্থানই জয়ী হয়। বিহারের এই তরুণ ব্যাটারের পরিচিতি আক্রমণাত্মক খেলা এবং দ্রুত রান করার জন্য।
নিলামের আগে বৈভবের নাম ছিল আলোচনায়। তার জন্য ন্যূনতম দাম ছিল ৩০ লাখ রুপি। সঞ্চালিকা মল্লিকা সাগর যখন তার নাম ঘোষণা করেন, তখন দিল্লি কর্তৃপক্ষ আগ্রহ দেখায়। পরে রাজস্থানও তাদের সঙ্গে টাকার লড়াইয়ে নামে। রাজস্থান কর্তৃপক্ষের পক্ষে নিলামে নেতৃত্ব দেন কোচ রাহুল দ্রাবিড়। রাজস্থানের হাতে ছিল ৩ কোটি ৫০ লাখ রুপি, যা তাদের ১৬ জন ক্রিকেটার কেনার জন্য যথেষ্ট ছিল। এর ফলে দিল্লি বাধ্য হয় পিছু হটতে, আর রাজস্থান ১ কোটি ১০ লাখ রুপি দিয়ে বৈভবকে কিনে নেয়।
বিহারের তাজপুর গ্রামের সঞ্জীব সূর্যবংশী, পেশায় কৃষক, ছোট থেকেই তার ছেলেকে ক্রিকেট শেখানোর জন্য উৎসাহিত করেছিলেন। চার বছর বয়সে বৈভব তার বাবার কাছ থেকে ক্রিকেট শিখতে শুরু করেন। বাড়ির পেছনে ছোট একটি জায়গা পরিষ্কার করে সঞ্জীব তার ছেলে বৈভবকে প্রশিক্ষণ দিতে শুরু করেছিলেন। পরবর্তীতে, বৈভব ৯ বছর বয়সে সামলিপুর ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি হন এবং সেখানে আড়াই বছর প্রশিক্ষণ নেন। সেখানেই তিনি প্রথম নজর আনেন বিহারের অনূর্ধ্ব-১৬ দলের নির্বাচকদের।
এরপর প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মণীশ ওঝার কোচ হিসেবে তার দায়িত্ব নেন। ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের, যা ভারতীয় ক্রিকেটে একটি রেকর্ড ছিল। তার আগে, রেকর্ডটি ছিল আলিমুদ্দিনের, যিনি ১২ বছর ৭৩ দিন বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক করেছিলেন।
গত ১ অক্টোবর, বৈভব ৫৮ বলে শতরান করে দ্রুততম শতরান করার নতুন রেকর্ড গড়েন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছয়, এবং তার স্ট্রাইক রেট ছিল ১৬৭.৭৪।
এভাবে ১৩ বছর বয়সে আইপিএলে কোটিপতি হয়ে বৈভব সূর্যবংশী নতুন ইতিহাস সৃষ্টি করলেন, আর তার ক্রিকেট ক্যারিয়ার এখন সবার নজরে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- ১৭ সেপ্টেম্বরের আপডেট: নবম পে-স্কেলের গেজেট ভেটিংয়ে
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন ভেটিংয়ে, আজই গেজেট প্রকাশের সম্ভাবনা
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন, নতুন দিন ঘোষণা
- বিচার প্রশাসনে বড় রদবদল, ৯৯ বিচারক বদলি
- Galaxy A08-এ বড় ব্যাটারি, পারফরম্যান্সে বড় পরিবর্তন
- ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের পর বদলে গেছে হিসাব
- আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অফিস
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- আটা-ময়দার দাম বাড়ল, মুরগি-ডিমে নেই স্বস্তি
