| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজ রিশাদের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২৫ ১৯:৩২:৩২
অবিশ্বাস্যভাবে এইমাত্র শেষ হলো মুস্তাফিজ রিশাদের নিলাম, দেখেনিন সাকিবের অবস্থান

আইপিএলের মেগা নিলামে বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটারের নাম ছিল। সবার আগে নিলামে উঠেছিল মুস্তাফিজুর রহমানের নাম, তবে তাকে কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নিলামে উঠে রিশাদ হোসেনের নাম। বিগ ব্যাশে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা এই তরুণ স্পিনারকেও কিনতে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। তার ভিত্তি মূল্য ছিল ৭৫ লাখ রুপি, কিন্তু শেষ পর্যন্ত তিনি অবিক্রিত থেকে যান।

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মেগা নিলামের দ্বিতীয় দিনে ৮৪ জন ক্রিকেটারের নাম তোলা হয়েছিল। দুইদিনে মোট ৫৭৭ জন ক্রিকেটার নিলামে উঠবেন, যার মধ্যে ৭০ জন বিদেশি খেলোয়াড়। গতকাল ৭২ জন ক্রিকেটার দল পেয়েছেন এবং মোট ২০৪ জনের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দ্বিতীয় দিনে প্রথম ক্রিকেটার হিসেবে নিলামে তোলা হয়েছিল কেন উইলিয়ামসন, যিনি অবিক্রিত থেকেছেন। কলকাতা নাইট রাইডার্স রোভম্যান পাওয়েলকে ১ কোটি ৫০ লাখ রুপিতে এবং দিল্লি ক্যাপিটালস ফাফ ডু প্লেসিকে ২ কোটিতে কিনেছে। আজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগারওয়াল ও পৃথ্বী শ'কেও দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

শার্দুল ঠাকুরও অবিক্রিত থেকে গেছেন, তবে ওয়াশিংটন সুন্দর ৩ কোটি ২০ লাখ রুপি এবং স্যাম কারেন ২ কোটি ৪০ লাখ রুপিতে চেন্নাই সুপার কিংসে চলে গেছেন। পাঞ্জাব কিংস মার্কো জানসেনকে ৭ কোটিতে দলে নিয়েছে। বেঙ্গালুরু ৫ কোটি ৭৫ লাখে ক্রোনাল পান্ডিয়া এবং রাজস্থান ৪ কোটি ২০ লাখে নীতিশ রানাকে দলে নিয়েছে।

অবিক্রিত থেকেছেন শাই হোপ এবং কে এস ভরত। পাঞ্জাব কিংসে ২ কোটি ৬০ লাখ রুপি দিয়ে জস ইংলিসকে নেওয়া হয়েছে, এবং মুম্বাই ১ কোটি রুপিতে রায়ান রিকেলটনকে নিয়েছে। অ্যালেক্স ক্যারি ও ডন ফেরেইরাও অবিক্রিত থেকে গেছেন।

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে প্রথম ক্রিকেটার হিসেবে শুভম দুবে ৮০ লাখ রুপি দিয়ে রাজস্থান রয়্যালসে যোগ দেন। এছাড়া চেন্নাই ৩০ লাখ রুপি দিয়ে শেখ রশিদ এবং ৩ কোটি ৪০ লাখ রুপি দিয়ে আনসুল কম্বুজকে দলে নিয়েছে। গুজরাট ১ কোটি ৩০ লাখ রুপি দিয়ে আর্শাদ খান এবং ২ কোটি ৬০ লাখ রুপি দিয়ে শারেফানে রাদারফোর্ডকে নিয়েছে।

নিলামের শেষ দিনে মুস্তাফিজুর রহমানের পর অবিক্রিত থেকেছেন রিশাদ হোসেনও, যার উপর কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। সাকিবকে এখন নিলামে তোলা হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...