| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

‘তৃতীয় বি'শ্ব'যু*দ্ধ শুরু হয়ে গেছে’

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২২ ১৯:৩৩:০২
‘তৃতীয় বি'শ্ব'যু*দ্ধ শুরু হয়ে গেছে’

ইউক্রেনের সাবেক সেনাপ্রধান ভেলারি ঝালুঝনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তার দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার মিত্রদেশগুলোর সরাসরি অংশগ্রহণ এই যুদ্ধের সূচনা হিসেবে চিহ্নিত হচ্ছে।

ইউক্রেনিস্কা প্রাভাদার ইউপি১০০ পুরস্কার অনুষ্ঠানে তিনি বলেন, “আমি বিশ্বাস করি ২০২৪ সালে, আমরা স্পষ্টভাবে বলতে পারব যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তর কোরিয়ার সেনারা এখন ইউক্রেনের সীমান্তে দাঁড়িয়ে, এবং তারা ইতিমধ্যেই ইউক্রেনে প্রবেশ করেছে। ইরানের শাহীদ ড্রোনগুলো নির্দ্বিধায় বেসামরিক জনগণকে হত্যা করছে। এছাড়া, চীন ও উত্তর কোরিয়ার যুদ্ধাস্ত্রও এখন প্রকাশ্যে ব্যবহৃত হচ্ছে।”

তিনি আরও জানান, ইউক্রেনের মিত্রদের প্রতি তার আহ্বান, যেন দ্রুত পদক্ষেপ নেয়া হয়, যাতে এই যুদ্ধ এখানেই থেমে যায়। তিনি বলেন, “এখনও ইউক্রেনের মাটিতে এই যুদ্ধ থামানো সম্ভব, কিন্তু কিছু কারণে আমাদের মিত্ররা তা বুঝতে চাইছে না। এটি স্পষ্ট যে, এখন ইউক্রেনের শত্রুর সংখ্যা অনেক বেড়ে গেছে।”

প্রসঙ্গত, তিন মাস আগে ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ক্রুর্সক অঞ্চলের একটি বড় অংশ দখল করে নেয়। রাশিয়া, সেই এলাকা পুনরুদ্ধারের জন্য উত্তর কোরিয়ার সেনাদের পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, বর্তমানে ক্রুর্সক এলাকায় প্রায় ১০ হাজার উত্তর কোরীয় সেনা অবস্থান করছে।

ঝালুঝনি আরও বলেন, “প্রযুক্তি আমাদের সাহায্য করতে পারে, তবে ইউক্রেন একা এই যুদ্ধে জয়ী হবে কিনা তা নিশ্চিত নয়।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...