| ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

৭-১ গোলে ব্রাজিলকে হারিয়ে নতুন সেভেনআপ গল্পের সৃষ্টি করলো আর্জেন্টিনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২২ ১৬:০৮:০৫
৭-১ গোলে ব্রাজিলকে হারিয়ে নতুন সেভেনআপ গল্পের সৃষ্টি করলো আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা তাদের নান্দনিক খেলা দিয়ে শুধু নিজেদের দেশে নয়, বিশ্বের নানা প্রান্তেও বিপুল সমর্থক তৈরি করেছে। বাংলাদেশের মতো দেশেও এই দুই দলের সমর্থক সংখ্যা বিশাল। ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে খেলা তো বটেই, অন্য কোনো দলের বিপক্ষেও এই দুই দলের ম্যাচগুলো নিয়ে চর্চা চলে নানা গল্পের মাধ্যমে।

এসব গল্পের মধ্যে অন্যতম একটি হলো সেভেনআপ। এবার এই গল্পে নতুন একটি নাম যোগ হলো—ইকুয়েডর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে, নতুন সেভেনআপ গল্পে যোগ হয়েছে আরো দুটি দেশ—কলম্বিয়া ও বলিভিয়া।

২১ নভেম্বর, বৃহস্পতিবার, পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনা ফুটসাল দল ৭-১ গোলে ইকুয়েডরকে পরাজিত করে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, এই টুর্নামেন্টে আর্জেন্টিনা দুটি ম্যাচেই ৭-১ ব্যবধানে জয় লাভ করেছে। একদিকে আর্জেন্টিনা ইকুয়েডরকে হারিয়েছে, অপরদিকে গ্রুপ ‘বি’ তে কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে পরাজিত করেছে।

সেভেনআপ গল্পের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল করেছেন উলিসেস সিলগুয়েরো (১৩’), রদ্রিগো আলভারেজ (৫’ ও ৩’), বাতিস্তা কাসো (১৭’), ফ্যাব্রিসিও গালভান (১০’), ইভান মন্টেরস (৯’) এবং লুকাস হঞ্জ (৮’)। অপরদিকে, ইকুয়েডরের একমাত্র গোলটি আসে জাভিয়ের চিকুইতো’র পা থেকে।

এই জয় নিয়ে গ্রুপ পর্বে আর্জেন্টিনা ৪ ম্যাচের মধ্যে দুটি জয় এবং দুটি ড্র অর্জন করে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছেছে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

এদিকে, কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চারটি দল—গ্রুপ ‘এ’ থেকে প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা, এবং গ্রুপ ‘বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া। প্রথম সেমিফাইনালে প্যারাগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া, এবং দ্বিতীয় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

মনে রাখা যেতে পারে যে, সেভেনআপ গল্পটি প্রথম শুরু হয়েছিল ২০১৪ সালের ১৯ জুলাই ব্রাজিলের মিনেইরাও স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ সেমিফাইনালে, যেখানে ব্রাজিলকে ৭-১ গোলে পরাজিত করেছিল জার্মানি। এই পরাজয়ের পর থেকেই বাংলাদেশে ব্রাজিলকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকেরা সেভেনআপ গল্প শুরুর মাধ্যমে চিরকালীন একটি মজা তৈরি করে। আর এখন, আর্জেন্টিনার ৭-১ জয় নিয়ে নতুন করে এই গল্পের বর্ণনা চলছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, Live দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, Live দেখুন এখানে

সাফ চ্যাম্পিয়নশিপে আজ বুধবার (১১ নভেম্বর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ...

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

আগামীকাল বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই, পরিসংখ্যানে এগিয়ে কারা

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার ...