| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

চমক নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ২১ ১৬:৩২:৫৫
চমক নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ দল। টানা চারটি সিরিজে পরাজয়ের পর ব্যাকফুটে থাকা বাংলাদেশ দল, এদিকে কয়েকজন তারকা ক্রিকেটার ইনজুরির কারণে মাঠে না থাকায় দলটির জন্য এ ম্যাচটি হবে চ্যালেঞ্জিং। এ ছাড়া, প্রথমবারের মতো দলের সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

এখন প্রশ্ন হচ্ছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে কারা থাকবেন? চলুন, দেখে নেওয়া যাক।

ওপেনিংয়ে সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় থাকবেন। তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত না থাকায় তার বদলে ব্যাটিংয়ে নামবেন জাকির হাসান। ৪ নম্বরে দেশের সেরা টেস্ট ব্যাটার মুমিনুল হক থাকবেন। ইনজুরির কারণে মুশফিকুর রহিম না থাকায় তার জায়গায় ব্যাটিংয়ে নামবেন লিটন দাস। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন জাকের আলী অনিক এবং ৭ নম্বরে থাকবেন মেহেদী হাসান মিরাজ।

পেস বিভাগে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা থাকবেন। স্পিন বিভাগে দায়িত্ব পালন করবেন তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ:

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস (উইকেটরক্ষক ব্যাটার), জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...