| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; বিপিএলের আগেই মাঠে ফেরার ঘোষণা দিলেন তামিম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৩ ১৬:৩৪:২৫
ব্রেকিং নিউজ ; বিপিএলের আগেই মাঠে ফেরার ঘোষণা দিলেন তামিম

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এই মাসের শুরুতেই শুরু হয়েছে লাল বলের ক্রিকেটে। এনসিএলের লঙ্গার ভার্সন শেষ হলে, শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট, যা পূর্ব নির্ধারিত ছিল। সম্প্রতি টুর্নামেন্টের সময়সূচি ও ভেন্যুর তালিকা প্রকাশিত হয়েছে।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর থেকে, এবং এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। এই আসর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির নির্বাচক হান্নান সরকার আজ (বুধবার) গণমাধ্যমকে জানান, "তামিমকে অবশ্যই ফিটনেস টেস্টে অংশগ্রহণ করতে হবে। তার কল এসেছে, পাশাপাশি বোর্ডের শীর্ষ ম্যানেজমেন্টের কাছ থেকেও কল এসেছে।"

তিনি আরও বলেন, "তামিম এনসিএল টি-টোয়েন্টি খেলতে ইচ্ছুক। তাই বলা যায়, তার অংশগ্রহণ প্রায় নিশ্চিত। কতগুলো ম্যাচ খেলবে এবং কিভাবে খেলবে, তা নিয়ে এখনো আলোচনা বাকি।"

এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, এবং ফাইনাল ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হতে পারে।

এদিকে, ডিসেম্বরেই শুরু হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় ক্রিকেট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর তার আগে নতুন এই টুর্নামেন্ট আয়োজন করছে বিসিবি, যা মূলত দেশি ক্রিকেটারদের প্রস্তুতির জন্য অনুষ্ঠিত হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...