| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ভয়াবহ সং'ঘ'র্ষে অন্তত ১৫ জনের মৃত্যু

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১৩ ০৯:১৪:১০
ব্রেকিং নিউজ ; ভয়াবহ সং'ঘ'র্ষে অন্তত ১৫ জনের মৃত্যু

ইকুয়েডরের গায়াকিল বন্দরের লিটোরাল কারাগারে মঙ্গলবার ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৫ জন বন্দি নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

কারা কর্তৃপক্ষ জানায়, সকালে কারাগারের একটি প্যাভিলিয়নে বন্দিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়, যার ফলে প্রাথমিকভাবে ১৫ জনের মৃত্যু এবং ১৪ জন গুরুতর আহত হন।

এএফপির ভিডিও ফুটেজে দেখা যায়, ঘটনাস্থলে এক বন্দির মৃতদেহ মাটিতে পড়ে আছে, অন্যদিকে কম্বলে মোড়ানো আরো অনেক মরদেহ সারিবদ্ধভাবে রাখা ছিল। কারাগারের অন্য অংশে অনেক বন্দি সারিবদ্ধভাবে বসে ছিলেন, তাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিচ্ছিলেন।

দক্ষিণ আমেরিকায় একসময় স্থিতিশীলতার প্রতীক হিসেবে পরিচিত ইকুয়েডর এখন সহিংসতার জন্য পরিচিত একটি দেশ, এবং বিশ্বের অন্যতম বড় মাদক পাচারের কেন্দ্র হয়ে উঠেছে। এই সহিংসতার একটি বড় অংশ ঘটে দেশটির কারাগারগুলিতে, যেখানে ২০২১ সাল থেকে প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সংঘর্ষে ৪৬০ জনেরও বেশি বন্দি নিহত হয়েছেন।

লিটোরাল কারাগারটি ইকুয়েডরের সবচেয়ে বড় কারাগার, যেখানে প্রায় ৬,৮০০ বন্দি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 'বৃহৎ সংখ্যক' সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে কারাগারটি সম্পূর্ণরূপে কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...