| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ: শান্ত বাদ, নতুন অধিনায়ক নিয়ে বাংলাদেশের ওয়ানডে দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১১ ১২:০৯:২৩
ব্রেকিং নিউজ: শান্ত বাদ, নতুন অধিনায়ক নিয়ে বাংলাদেশের ওয়ানডে দল

বাংলাদেশ আজ আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে। প্রথম ম্যাচে আফগানিস্তান ৯২ রানে জয়ী হলেও, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৬৮ রানে জিতে সিরিজে সমতা আনে। তাই তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে; এই ম্যাচে জয়ী দলই সিরিজের ট্রফি ঘরে তুলবে।

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে এসেছে বড় দুঃসংবাদ। ফর্মে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। ফলে বাংলাদেশ দলের একাদশ সাজাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে টিম ম্যানেজমেন্ট।

আজ ওপেনিংয়ে থাকবেন সৌম্য সরকার ও তানজিদ তামিম। আগের দুই ম্যাচে ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি সৌম্য। প্রথম ম্যাচে ৩৩ ও দ্বিতীয় ম্যাচে ৩৫ রান করে আউট হয়েছেন তিনি। আজ তাকে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে।

তিন নম্বরে খেলবেন জাকির হাসান এবং চার নম্বরে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পঞ্চম স্থানে ব্যাটিংয়ে আসবেন তাওহীদ হৃদয়। এরপর মাহমুদউল্লাহ রিয়াদ (৬ নম্বর) এবং জাকের আলী অনিক (৭ নম্বর) ব্যাটিংয়ে নামবেন। দ্বিতীয় ওয়ানডেতে এই দুই ব্যাটারের অসাধারণ পারফরম্যান্সেই বাংলাদেশ ২৫৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে।

পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। যদি মুস্তাফিজ না খেলতে পারেন, তবে অভিষেক হতে পারে নাহিদ রানার। স্পিন বিভাগ সামলাবেন নাসুম আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজ/নাহিদ রানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...