| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজুর রহমান পেলেন সর্বোচ্চ ২ কোটি, সাকিব-রিশাদসহ অন্যান্যদের মূল্য দেখে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ১০ ১০:৩০:১৪
মুস্তাফিজুর রহমান পেলেন সর্বোচ্চ ২ কোটি, সাকিব-রিশাদসহ অন্যান্যদের মূল্য দেখে নিন

আইপিএল ২০২৪ নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ২ কোটি রুপি, যা এই বছরের নিলামে সবচেয়ে বেশি। এতে শুধু মুস্তাফিজই নয়, একাধিক বড় আন্তর্জাতিক ক্রিকেটারেরও ভিত্তিমূল্য রাখা হয়েছে ২ কোটি রুপি। তবে, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে শুধুমাত্র মুস্তাফিজেরই এই বিপুল ভিত্তিমূল্য রয়েছে, যা তাকে এই নিলামে সবচেয়ে উচ্চমূল্যের ক্রিকেটারদের মধ্যে শামিল করেছে।

মুস্তাফিজের সঙ্গে ২ কোটি রুপি ভিত্তিমূল্য পেয়েছেন ভারতের কিছু অন্যতম ক্রিকেটারও। তাদের মধ্যে আছেন—রিশাব পান্ত, লোকেশ রাহুল, এবং শ্রেয়াস আয়ার। এছাড়া ভারতের সিনিয়র খেলোয়াড়দের মধ্যে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, দীপক চাহার, ভেঙ্কটেশ আয়ার, আবেশ খান, ঈশান কিষান, মুকেশ কুমার, ভুবনেশ্বর কুমার, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দুল ঠাকুর, হার্শাল প্যাটেল, আর্শদীপ সিং এবং ওয়াশিংটন সুন্দর রয়েছেন, যাদেরও ভিত্তিমূল্য ২ কোটি রুপি নির্ধারিত হয়েছে।

বিদেশি খেলোয়াড়দের মধ্যে ২ কোটি রুপি ভিত্তিমূল্য পেয়েছেন মিচেল স্টার্ক, জোফ্রা আর্চার, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লায়ন, জস বাটলার, জনি বেয়ারস্টো, অ্যাডাম জাম্পা, মইন আলি, হ্যারি ব্রুক, স্যাম করন, ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসন, কাগিসো রাবাদা এবং ডেভিড ওয়ার্নার।

বাংলাদেশিদের মধ্যে মুস্তাফিজের পর সবচেয়ে বেশি ভিত্তিমূল্য ১ কোটি রুপি পেয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং লিটন কুমার দাস। সাকিব ইতিমধ্যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে দুটি শিরোপা জিতেছেন, তবে তাসকিন ও মিরাজের আইপিএলে খেলার অভিজ্ঞতা নেই।

এছাড়া, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে কিছু খেলোয়াড়ের জন্য ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে। তাদের মধ্যে আছেন—হাসান মাহমুদ, তানজিম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তাওহিদ হৃদয়, শহীদুল ইসলাম, শেখ মাহাদী হাসান।

নিলামে অংশগ্রহণকারী অন্যান্য ক্রিকেটারদের ভিত্তিমূল্যও ৭৫ লাখ রুপি থেকে শুরু হতে পারে।

এই নিলামে বাংলাদেশের ক্রিকেটাররা যেমন আন্তর্জাতিক তারকাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তেমনি তারা আইপিএলের এবারের মরসুমে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...