| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

গরম খবর ; আইপিএলে ৫ কোটি রুপিতে নতুন দলে মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৮ ০৭:৪৭:০০
গরম খবর ; আইপিএলে ৫ কোটি রুপিতে নতুন দলে মুস্তাফিজ

আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে দলে বড় ধরনের পরিবর্তন এনেছে বেশ কিছু ফ্রাঞ্চাইজি। বৃহস্পতিবার ছিল খেলোয়াড় ধরে রাখার শেষ দিন, যেখানে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের অধিনায়ক ও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান নিতিশ রানাকে ছেড়ে দেওয়ার চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং রাহুল ত্রিপাঠীকে দলে রেখে দিয়েছে।

অন্যদিকে, চেন্নাই সুপার কিংস (সিএসকে) বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবং শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে। চেন্নাই মূলত বাজেটের ভারসাম্য রাখতে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছে, কারণ তারা অন্যান্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ধরে রাখতে চেয়েছে। মুস্তাফিজের মতো দক্ষ বোলারকে ছেড়ে দেওয়ার ফলে তাকে দলে নিতে আগ্রহী হয়ে উঠেছে কয়েকটি ফ্রাঞ্চাইজি। ক্রিকট্রেকারের একটি প্রতিবেদনে জানা গেছে, দিল্লী ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস মুস্তাফিজকে দলে নেয়ার পরিকল্পনা করছে। মুস্তাফিজকে পেতে এসব দল ৫ কোটি রুপি পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত।

মুম্বাই ইন্ডিয়ান্স জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাকে ধরে রেখেছে, তবে ঈশান কিশানকে নিলামে তোলার পরিকল্পনা করেছে এবং ৪৫ কোটি রুপি পর্যন্ত ব্যয় করতে পারবে। সানরাইজার্স হায়দ্রাবাদ নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দিলেও, ওয়াশিংটন সুন্দর এবং ভুবনেশ্বর কুমারের মতো স্থানীয় তারকাদের ধরে রেখেছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাদের বেশ কিছু তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়ে কেবল বিরাট কোহলিকে ধরে রেখেছে। দিল্লি ক্যাপিটালস আকসার প্যাটেল এবং কুলদীপ যাদবকে ধরে রেখেছে, কিন্তু অভিষেক শর্মা ও এনরিক নর্কিয়াকে ছেড়ে দিয়েছে। রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার এবং সন্দীপ শর্মাকে ধরে রেখেছে, তবে জস বাটলারের মতো বড় তারকাকে ছেড়ে দিয়েছে।

গুজরাট টাইটানস রশিদ খান, শুভমান গিল এবং রাহুল তেওয়াতিয়াকে ধরে রাখলেও শাহরুখ খানকে ছেড়ে দিয়েছে। লখনৌ সুপার জায়ান্টস নিকোলাস পুরান এবং মহসিন খানকে ধরে রাখলেও লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে। অন্যদিকে, পাঞ্জাব কিংস কেবল শিখর ধাওয়ান এবং অর্শদীপ সিংকে ধরে রেখেছে, কিন্তু সিমরান সিং এবং লিয়াম লিভিংস্টোনকে ছেড়ে দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...