| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে চেন্নাই নয় মুস্তাফিজ দলে নিতে আগ্রহী কলকাতাসহ ৫ দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৩ ০৮:৪৪:৩২
আইপিএলে চেন্নাই নয় মুস্তাফিজ দলে নিতে আগ্রহী কলকাতাসহ ৫ দল

আইপিএল ২০২৫ আসরের আগে মেগা নিলামকে কেন্দ্র করে চমকপ্রদ কিছু ঘটনা ঘটেছে। কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের অধিনায়কসহ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছেড়ে দিয়েছে, অন্যদিকে চেন্নাই সুপার কিংস (সিএসকে) বাজেটের ভারসাম্য বজায় রাখতে মুস্তাফিজুর রহমানকে রিটেন করেনি। চেন্নাইয়ের এই সিদ্ধান্ত আইপিএলের অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ছে, এবং মুস্তাফিজকে নিজেদের দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে পাঁচটি দল।

ভারতীয় গণমাধ্যম ক্রিক ট্রেকারের মতে, মুস্তাফিজের জন্য আগ্রহী দলগুলোর মধ্যে রয়েছে দিল্লী ক্যাপিটালস, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, রাজেস্থান রয়েলস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মুস্তাফিজকে দলে নেয়ার জন্য ৫ কোটি রুপি পর্যন্ত ব্যয় করতে প্রস্তুত। মুস্তাফিজ আইপিএলে বরাবরই কার্যকরী বোলার হিসেবে পরিচিত, এবং তার আন্তর্জাতিক অভিজ্ঞতা তাকে আগামী আসরের মেগা নিলামে অন্যতম আকর্ষণীয় খেলোয়াড়ে পরিণত করেছে।

নিলামে মুস্তাফিজের ওপর বিভিন্ন দলের আগ্রহ নতুন উত্তেজনা তৈরি করবে, এবং আইপিএলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার ভূমিকা আরও প্রসারিত হবে বলে মনে করা হচ্ছে।

মুম্বাই ইন্ডিয়ান্স জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মাকে ধরে রেখেছে। তবে ঈশান কিশানকে তারা নিলামে তুলবে এবং ৪৫ কোটি রুপি ব্যয় করতে পারবে। সানরাইজার্স হায়দ্রাবাদ নীতিশ কুমার রেড্ডিকে ছেড়ে দিয়েছে, তবে ওয়াশিংটন সুন্দর এবং ভুবনেশ্বর কুমারের মতো স্থানীয় তারকাদের ধরে রেখেছে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাদের বেশ কিছু তারকা খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে এবং শুধু বিরাট কোহলিকে ধরে রেখেছে। দিল্লি ক্যাপিটালস আকসার প্যাটেল এবং কুলদীপ যাদবকে ধরে রেখেছে, তবে অভিষেক শর্মা এবং এনরিক নর্কিয়াকে ছেড়ে দিয়েছে।

রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার এবং সন্দীপ শর্মাকে ধরে রেখেছে, কিন্তু জস বাটলারের মতো বড় তারকাকে ছেড়ে দিয়েছে। গুজরাট টাইটানস রশিদ খান, শুভমান গিল এবং রাহুল তেওয়াতিয়াকে ধরে রেখেছে, তবে শাহরুখ খানকে ছেড়ে দিয়েছে। লখনৌ সুপার জায়ান্টস নিকোলাস পুরান এবং মহসিন খানকে ধরে রেখেছে, তবে লোকেশ রাহুলকে ছেড়ে দিয়েছে।

অন্যদিকে, পাঞ্জাব কিংস কেবল শিখর ধাওয়ান এবং অর্শদীপ সিংকে ধরে রেখেছে, তবে সিমরান সিং এবং লিয়াম লিভিংস্টোনের মতো খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...