| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আজ সেমি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সময় এবং যেভাবে খেলা দেখবেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ নভেম্বর ০৩ ০৮:১১:৩০
আজ সেমি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, দেখে নিন ম্যাচ সময় এবং যেভাবে খেলা দেখবেন

হংকং সুপার সিক্সেসের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১৮ রানের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১ টা ৪৫ মিনিটে।

ইউটিউবে এই খেলা সরাসরি দেখা যাবে না। স্টার স্পোর্টস ২ চ্যানেলে খেলা টি সরাসরি দেখা যাবে। মোবাইলে দেখতে পারবেন বিভিন্ন আনঅফিসিয়াল অ্যাপের মাধ্যমে।আনঅফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে এখানে ক্লিক করুণ-

কোয়াটারফাইনালে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, যিনি অসাধারণ অলরাউন্ড নৈপুণ্যে দারুণ অবদান রেখেছেন। তার ৩৬ রান ও ২ টি উইকেটের সাহায্যে বাংলাদেশ এই জয় পায়।

প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। ওপেনার জিসান আলম ও আব্দুল্লাহ আল মামুন দ্রুত রান সংগ্রহ করেন। মামুন মাত্র ১১ বল খেলে ৩১ রান করেন, কিন্তু জিসান ১৭ বল খেলে ৩৪ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৩টি ছক্কা ও ৩টি চার। ইনিংসের শেষ দিকে সাইফউদ্দিন ঝোড়ো ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন; তিনি মাত্র ৯ বলে ৫টি ছক্কা ও ১টি চার দিয়ে ৩৬ রান সংগ্রহ করেন।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরব আমিরাত শুরুতেই সমস্যায় পড়ে। সাইফউদ্দিন প্রথম ওভারের দ্বিতীয় বলেই আসিফ খানকে বোল্ড করেন এবং শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে লেগ বিফোর আউট করেন। আবু হায়দার রনি তার ওভারে মাত্র ৭ রান দিয়ে প্রতিপক্ষের চাপ আরও বাড়িয়ে দেন।

তৃতীয় ওভারে শাঞ্চিত শর্মা আব্দুল্লাহ আল মামুনের বলকে চারটি ছক্কায় মাঠের বাইরে পাঠান, তবে মামুন পঞ্চম বলেই তাকে ফিরিয়ে দেন। এই সময়ে আরব আমিরাতের স্কোর ছিল ৩ উইকেটে ৪৩ রান।

এরপর আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায় এবং ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশকে ১৮ রানে জয়ী ঘোষণা করা হয়। সেমিফাইনালে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে তাদের জয়ের ধারা বজায় রাখার চ্যালেঞ্জ থাকবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...