| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মোহাম্মদ সালাউদ্দিনকে বিশেষ প্রস্তাব দিলো বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩১ ১৬:০৬:৩৩
মোহাম্মদ সালাউদ্দিনকে বিশেষ প্রস্তাব দিলো বিসিবি

মোহাম্মদ সালাউদ্দিন দেশের ঘরোয়া ক্রিকেটে পরিচিত ও জনপ্রিয় একজন কোচ। অনেকেই তাকে জাতীয় দলের কোচিং প্যানেলে দেখতে আগ্রহী। তিনি নিজেও একাধিকবার গণমাধ্যমে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর আবারও জাতীয় দলে সালাউদ্দিনের যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে। যদিও তার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সাড়া পাওয়া যায়নি।

গতকাল বুধবার বিসিবির বোর্ড মিটিংয়ে অন্যান্য বিষয়ের পাশাপাশি সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জানা গেছে, ইতোমধ্যে বিসিবির এক পরিচালক সালাউদ্দিনের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন।

বিসিবি চাইছে দেশি এই কোচকে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত করতে। উল্লেখ্য, হাথুরুসিংহে বরখাস্ত হওয়ার পর অন্তর্বর্তী কোচ হিসেবে টিম টাইগার্সের দায়িত্বে রয়েছেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স।

বিসিবি এখন অপেক্ষায় আছে সালাউদ্দিনের সাড়া পাওয়ার। গতকালকের মিটিংয়ে উপস্থিত এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত, তাকে সহকারী কোচ হিসেবে প্রস্তাব দেওয়া হয়েছে, আর তিনি রাজি হলে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তাকে জাতীয় দলের সঙ্গে দেখা যেতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...