| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রুখে দিল পুঁচকে ভেনিজুয়েলা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ০৮:১৪:১৬
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রুখে দিল পুঁচকে ভেনিজুয়েলা

খেলা শুরুর আগে ঝুম বৃষ্টিতে মাঠ ছিল বন্যার দশা। বৃষ্টি থামলেও, মাঠ খেলার উপযোগী হয়নি। ফলে, ম্যাচ শুরু হলো প্রায় আধাঘণ্টা দেরিতে। কিন্তু যখন ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার মধ্যকার ম্যাচটি মাঠে গড়াল, তখনও মাঠ ছিল সিক্ত।

মাঠ কর্মীদের প্রচেষ্টার পরেও স্তাদিও মাতুরিনের বেশিরভাগ জায়গায় পানি জমে ছিল। শট নিলে বলের সঙ্গে পানি উড়ছিল, মাঝে মাঝে বল আঠার মতো আটকে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে খেলতে হলে উভয় দলকেই কঠিন পরীক্ষা দিতে হয়েছিল।

এমন প্রতিকূলতায় প্রথমার্ধে নিকোলাস ওতামেন্দির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে লিড ধরে রাখতে পারেনি লিওনেল স্কালোনির দল। দ্বিতীয়ার্ধে সলোমোন রন্দনের গোলে সমতা ফেরায় ভেনেজুয়েলা। ফলে, ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।

গত মাসে বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার বিপক্ষে হারের পর, আজ ভেনেজুয়েলার কাছেও পয়েন্ট হারালো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবুও, লাতিন অঞ্চলের পয়েন্ট তালিকায় ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে স্কালোনির দল।

ম্যাচের পরিসংখ্যানই প্রকাশ করে আর্জেন্টিনা কতটা ভুগেছে। ৬০ শতাংশ বল তাদের দখলে থাকলেও, আর্জেন্টিনা শট নিয়েছে ৮টি এবং ভেনেজুয়েলা ১৬টি, যার ৬টি ছিল লক্ষ্যে। কিন্তু আর্জেন্টিনা প্রথমে এগিয়ে যায়।

সর্বশেষ কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। আজ ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচটি দিয়ে তিনি ফেরেন। ম্যাচের ১৪ মিনিটে মেসির ফ্রি-কিক ফেরান ভেনেজুয়েলা গোলকিপার। ফিরতি বল থেকে গোল করেন ওতামেন্দি।

আর্জেন্টিনা লিড ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলেও, মাতুরিনের জমে থাকা পানি তাদের খেলার গতি থামিয়ে দিচ্ছিল। দুইদলই তখন দূর থেকে শট নেওয়ার চেষ্টা করছিল। বিরতির ৫ মিনিট আগে ভেনেজুয়েলার রন্দনের প্রচেষ্টা আর্জেন্টিনার গোলকিপার রুইয়ি রুখে দেন।

দ্বিতীয়ার্ধে পানি কিছুটা কমে আসলে, ভেনেজুয়েলা আর্জেন্টিনার গোলমুখে চাপ সৃষ্টি করে। ৬৫ মিনিটে বাঁপ্রান্ত থেকে সোতেলদোর ক্রসে রন্দন গোল করে সমতা ফেরান।

৮ মিনিট পর মেসির শট ভেনেজুয়েলার গোলকিপার রোমো রুখে দেন। ম্যাচের বাকি সময় উভয় দল চেষ্টা করলেও, আর কোনো গোল হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...