| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার পাপন-সালাহউদ্দিনের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১০ ২১:৪৪:৩৩
এবার পাপন-সালাহউদ্দিনের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ

শেখ হাসিনার পতনের পর দেশের ক্রীড়া খাতে কিছুটা অস্থিতিশীলতা দেখা দেয়। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন (বিএএফ) নিয়ে আলোচনা বাড়ছে। কারণ এই দুই পরিষদের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

শেখ হাসিনার পদত্যাগের পর তাদের অনেকেই আর বোর্ড বা ফেডারেশনে নেই। বিসিবি চেয়ারম্যান পাপন শেখ হাসিনার সরকারে যুব ও ক্রীড়ামন্ত্রীও ছিলেন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। দায়িত্ব গ্রহণের পর আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।

সেখানে বিসিবি প্রধান পাপন এবং বাফুফে প্রধান কাজী সালাহউদ্দিনকে নিয়ে প্রশ্ন করা হয় আসিফ মাহমুদকে। জবাবে এই উপদেষ্টা বলেন, ‘নেতৃত্বের ব্যক্তি নিয়ে কথা বলা উচিত নয়। আমরা প্রসেসের জন্য, সিস্টেমের জন্য আন্দোলন করেছি। সিস্টেমে বিশ্বাস করি, আমরা সিস্টেমের সংস্কার করব। একটা সিস্টেম প্রতিষ্ঠা করব, সেখানে যিনিই নেতৃত্বে আসবেন, প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব।’ উল্লেখ্য, আসিফ মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

অল্প বয়সে মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তার মন্তব্য, ‘আমি তো মনে করি এই দায়িত্ব আমার কাছে কমপ্লিমেন্টারি। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু অর্জন করা সম্ভব। এই সরকার পরিচালনায় ২৫ থেকে ৮৫ বছর পর্যন্ত মানুষ থাকছেন। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু করা সম্ভব। মন্ত্রণালয়ে অভিজ্ঞরা থাকবেন। তারা আমাকে সাফল্য পেতে সহায়তা করবেন বলে মনে করি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...