| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে সরাসরি যেভাবে খেলা দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ৩০ ০৭:৩৩:৪৫
অলিম্পিকে টিকে থাকার লড়াইয়ে আজ মাঠে নামবে আর্জেন্টিনা, মোবাইলে সরাসরি যেভাবে খেলা দেখবেন

প্যারিস অলিম্পিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেন জাতীয় দলের মুখোমুখি হবে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ জাতীয় দল। মঙ্গলবার (৩০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জাভিয়ের মাসচেরানোর পুরুষদের।

আর্জেন্টিনা অলিম্পিক দলের কোচ ইউক্রেনের বিপক্ষে ম্যাচের আগে শুরুর লাইনআপে তিনটি অবস্থান বিবেচনা করছেন। ইউক্রেনের বিপক্ষে শুরুর লাইনআপে দেখা যেতে পারে লুসিয়ানো গান্ডোকে। মরক্কো এবং ইরাকের বিপক্ষে ভালো পারফরম্যান্সের কারণে সান্তিয়াগো হেজকে শুরুর লাইনআপে খেলতে দেখা যেতে পারে। এদিকে রক্ষণভাগেও পরিবর্তন আসতে পারে।

গ্রুপ বি-তে আর্জেন্টিনাসহ চারটি দলেরই একটি করে ম্যাচ বাকি। আর্জেন্টিনা তাদের পরের ম্যাচে জিতলে তাদের আর কোনো সমীকরণ মেলাতে হবে না। কিন্তু হারলে আলবিসেলেস্তেদের বিদায় ঘণ্টা বেজে উঠবে। ইউক্রেনের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ ড্র করলে গোল ব্যবধান হিসেব করা হবে।

সরাসরি যেভাবে খেলা দেখবেন- টি স্পোটস এবং sportzfy অ্যাপ দিয়ে এই খেলা সরাসরি দেখতে পাবেন।

ইউক্রেনের বিপক্ষে অর্জেন্টিনা অলিম্পিকের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: জেরোনিমো রুলি

রক্ষণভাগ: জোয়াকিন গার্সিয়া, মার্কো ডি সিজারব্রুনো অ্যামিওন, নিকোলাস ওতামেন্ডি (অধিনায়ক), জুলিও সোলার

মাঝমাঠ: সান্তিয়াগো হেজে, এজেকিয়েল ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান মাদিনা, থিয়াগো আলমাদা

আক্রমণভাগ: জুলিয়ান আলভারেজ, লুসিয়ানো গন্ডো

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...