| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; জাতীয় দলে ফিরছেন তামিম সরাসরি যা বললেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ২৯ ১০:২৯:১৮
ব্রেকিং নিউজ ; জাতীয় দলে ফিরছেন তামিম সরাসরি যা বললেন পাপন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে আছেন। জাতীয় দলের ড্যাশিং এই ওপেনার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফরম্যাটে এখনও খেলার পথ খোলা রেখেছেন। ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানে বসবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। গুঞ্জন রয়েছে ওয়ানডে ফরম্যাটেরে এই টুর্নামেন্ট দিয়ে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম।

আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে সেরা আট দলের এই আসর। আর সেই আসরে তামিমকে খেলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, তামিম আবার দলে ফিরুক এমনটাই তার চাওয়া। রোববার (২৮ জুলাই) তামিমের ফেরা নিয়ে পাপন বলছিলেন, ‘তামিমের বিষয়টা এখনো পর্যন্ত আমি কিছু বলতে পারছি না। যতক্ষণ পর্যন্ত ওর সাথে আমার আলোচনাটা না হয়।

যেটা হয়েছে ওর সাথে আমার অনেকদিন কথা হয়েছে, অনেকবার কথা হয়েছে, নাফিস ইকবাল যখন অসুস্থ তখন নিয়মিত যোগাযোগ হয়েছে ওর (তামিমের) সাথে। তার আগে ওর সাথে যখন আমার বসার কথা ছিল, তখন আমি আবার ফোন করলাম যে আসো, তখন ও বলল যে আমার তো খেলা। বিপিএলটা শেষ হলে আসবো।

বিবিসি সভাপতি আরও বলেন, ‌‘তারপরে ও আবার যেদিন বিপিএল শেষ হলো তারপর দিন একটা মেসেজ পাঠালো যে আমি দেশের বাইরে যাচ্ছি এসে আপনার সঙ্গে যোগাযোগ করব। এরপর আর যোগাযোগ হয়নি। যেটুকু হয়েছে নাফিস ইকবালের অসুস্থতা নিয়ে। তবে আমরা চাই ও আসুক।’ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের অবদানের কথা জানিয়ে পাপন বলেন, ‘কারণ আমি আপনাদের আগেও বলেছি আমার কথা-বার্তায় শেষ ইন্টারভিউতে বুঝতে পেরেছেন, এখানে অনেক প্লেয়ার আছে যারা বেশিদিন ন্যাশনাল টিমে হয়তো থাকবে না।

অনেকের জন্য এটা শেষ বছর, অনেকের জন্য সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। আমি মনে করি তামিম, সাকিব, মুশফিক, রিয়াদদের অবদানেই বাংলাদেশ ক্রিকেট আজকে এ জায়গায় এসেছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...