| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজ ; খাদে গিয়ে পড়ল বাস, ২৫ জনের মৃত্যু

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৭ ১৮:০১:২১
ব্রেকিং নিউজ ; খাদে গিয়ে পড়ল বাস, ২৫ জনের মৃত্যু

উত্তর পেরুর পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে গিয়ে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এই খবর জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় কর্মকর্তা ওলগা বোবাডিলা আরপিপি রেডিওকে বলেছেন, ঘটনাটি রবিবার গভীর রাতে কাজামার্কার আন্দিয়ান অঞ্চলের একটি পাহাড়ি রাস্তায় ঘটে।

রাস্তাটির বিভিন্ন অংশে গর্ত ছোট-বড় ছিল এবং বাসটি প্রায় ২০০ মিটার (প্রায় ৬৫০ ফুট) গভীরে পড়ে গিয়েছিল। এ দুর্ঘটনায় প্রথমে মৃতের সংখ্যা ২৩ জন বললেও পড়ে তা ২৫ জনে সংশোধন করা হয়। পৌরসভার কর্মকর্তা জেইম হেরেরা বলেন, ৫০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি একটি নদীর ধারে পড়ে যায় এবং যাত্রীদের কয়েকজন পানিতে ভেসে গেছে।

উদ্ধারকর্মীরা ও দমকলকর্মীরা দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দেশটির সেলেনডিন পৌরসভা ৪৮ ঘণ্টা শোক ঘোষণা করেছে। দ্রুতগতি, রাস্তার খারাপ অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক নিয়মের দুর্বল প্রয়োগের কারণে পেরুর রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

গত বছরও দেশটিতে দুর্ঘটনায় তিন হাজার ১০০ জনেরও বেশি মৃত্যু ঘটেছে। বাসটি রাস্তায় চলাচলের উপযোগী ছিল কি না তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...