| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

স্পিনারদের সাফল্য, মুশতাককে ক্রেডিট না দিয়ে যা বললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জুলাই ১৬ ১৭:৫৬:১৯
স্পিনারদের সাফল্য, মুশতাককে ক্রেডিট না দিয়ে যা বললেন শান্ত

গেল এপ্রিলে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হয়ে এসেছিলেন মুশতাক আহমেদ। সে সময়ই জানা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি। পরে বিশ্বকাপে লেগ স্পিনার রিশাদ হোসেনের দারুণ বোলিংয়ে প্রশংসা পান মুশতাকও। বিসিবি অবশ্য চেয়েছিল এই কোচকে রেখে দিতে, তবে ইতোমধ্যে ইংল্যান্ড যুব দলের দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি এই ক্রিকেটার।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য রিশাদের ভালো করায় মুশতাককে একা ক্রেডিট দিতে চান না। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, 'হ্যাঁ অবশ্যই উনি খুবই ভালো কাজ করেছেন। আমি জানি না বোর্ডের সাথে কি ধরনের চুক্তি ছিল সম্ভবত বিশ্বকাপ পর্যন্তই ছিল আমি যতটুকু জানি। দারুণ কাজ করেছেন রিশাদ খুবই কম্ফোর্টেবল ছিল বাকি স্পিনাররাও কম্ফোর্টেবল ছিল। কিন্তু আমি শুধু মুশতাক আহমেদকে ক্রেডিট দিতে চাই না।

রিশাদ কিন্তু তার আগে থেকে আমাদের লোকাল যে কোচ আছে কোচিং স্টাফ আছে তাদের কাছে কোচিং নিচ্ছিল।' মুশতাকের পাশাপাশি দেশি কোচদের ভূমিকা ছিল রিশাদের ভালো করায় এমনটা মনে করেন শান্ত, 'আমি মনে করি মুশতাক আহমেদ যিনি ছিলেন উনার যে কোচিং অভিজ্ঞতা অনেক বছরের। উনি বিশ্বকাপ জিতেছেন, উনি বিশ্বকাপ উইনিং টিমের কোচ ছিলেন ওই অভিজ্ঞতাগুলো রিশাদের সাথে শেয়ার করেছেন।

প্রাকটিক্যাল কিছু বিষয় শেয়ার করেছেন যার রিশাদকে অনেক হেল্প করেছে। বাট টেকনিক্যালি যদি বলেন লোকাল কোচের অনেক বড় একটা ভূমিকা ছিল।' শান্ত আরও বলেন, 'মোটিভেটেড করা তার কোন জায়গায় ল্যাকিংস ছিল এ বিষয়গুলো আমার মনে হয় লোকাল কোচের স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম ছিলেন।

আরও বেশ কিছু কোচ ছিলেন যারা রিশাদের সাথে কাজ করেছেন। দু-জনকে ক্রেডিট দেয়া উচিত লোকাল এবং যিনি ছিলেন। ভালো কাজ করেছেন ওনি, তো আমার মনে হয় বিসিবি সিদ্ধান্ত নিবে কোন কোচিং গ্রুপ বা কোন কোচ আমাদের জন্য বেটার হবে বিসিবি সব সময় আমাদের ভালো চিন্তা করেন।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...