কোপার ফাইনালে নিজের এবং ডি মারিয়ার বিদায়, যা বলছেন মেসি
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২১ সালে শুরু হওয়া টানা চতুর্থ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে রয়েছে। দলের তারকা লিওনেল মেসি কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপ জিতে তার ক্যারিয়ারকে পূর্ণতা দিয়েছেন। এখন তারা আরেকটি ফাইনালের মুখোমুখি, একটি উত্তেজনাপূর্ণ কোপা আমেরিকার লড়াই, যেখানে তারা ফর্মে থাকা কলম্বিয়ার মুখোমুখি হয়। তবে এই কঠিন ম্যাচের আগেও চাপমুক্ত মেসি ফাইনাল নিয়ে কথা বলেছেন এবং তার সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া এই ম্যাচ দিয়েই অবসর নেবেন।
কাপ শিরোপার নির্ধারক ম্যাচে আগামী সোমবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। স্বভাবতই এই ম্যাচ নিয়ে আর্জেন্টিনার ফুটবলাররা বেশ উচ্ছ্বসিত ও উৎসাহী। তবে ব্যতিক্রম মেসি, যিনি ইতিমধ্যেই বলেছেন যে তিনি তার চূড়ান্ত সময় উপভোগ করবেন। ফাইনাল ম্যাচের আগে তার মুখে আবারও একই সুর শোনা গেল! ৩৭ বছর বয়সে, এখনও বিরোধী ডিফেন্ডারদের জন্য মাথাব্যথা। যদিও তিনি এই কাপে প্রাথমিক ছন্দ খুঁজে পেতে মরিয়া দেখাচ্ছিলেন। কিন্তু এটাও ধীরে ধীরে কাটিয়ে উঠল।
ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন ফাইনাল নিয়ে আলবিসেলেস্তে অধিনায়ক বলেন, ‘আমি শান্ত আছি এবং অন্য ম্যাচের মতোই এই মুহূর্তটির (ফাইনাল) অপেক্ষায় আছি। আগের যেকোনো সময়ের চেয়ে এখন আমি অনেক বেশি শান্ত থাকি, যেমনটা ঘটছে তার পুরোটাই উপভোগ করার চেষ্টা করছি। এখন প্রতিটি মুহূর্ত অনেক বেশি উপভোগ করি এবং ওই সময়টায় বাঁচার চেষ্টা করি। এজন্য কোনো তাড়াহুড়ো নেই, প্রতিটি মুহূর্ত উপভোগ করি। যখন ম্যাচ আসবে, তখন তাতেই পুরো মনোযোগ দেই।
এর আগে ব্রাজিলের বিপক্ষে মারাকানায় (কোপা) এবং কাতারের লুসাইলে ফ্রান্সকে (বিশ্বকাপ) হারিয়ে নিজেদের বহুল প্রতিক্ষীত শিরোপা ছিনিয়ে আনে আর্জেন্টিনা। যার মধ্য দিয়ে মেসি তার ক্যারিয়ারে যেমন পূর্ণতা দিয়েছেন, তেমনি স্বদেশকে দীর্ঘ শিরোপাখরা থেকে রেহাই দিয়েছেন। তিনি সে সময়কার স্মৃতিও তুলে ধরলেন সংক্ষেপে, ‘শেষ ফাইনালে (ম্যাচের আগে) আমি ভালোই ঘুমিয়েছি, কোনো সমস্যাই হয়নি। সত্যি কথা হচ্ছে– আমরা অনেক খোশগল্প, একসঙ্গে পান ও কার্ড খেলার পর অনেক রাতে ঘুমিয়েছি। আমরা দেরিতে ঘুমোলেও, ভালো ঘুম হয়েছে।’
এমন সুখস্মৃতির মাঝেও আসন্ন কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল নিয়ে বেশ সতর্ক মেসি। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলছেন, ‘আমরা উরুগুয়ে-কলম্বিয়া (সেমিফাইনাল) ম্যাচ দেখেছি। জানতাম তাদের মধ্যে যারাই আসবে, খুব কঠিন হবে আমাদের জন্য। বিশেষত কলম্বিয়া দীর্ঘ সময় ধরে অপরাজেয়, তাদের দারুণ সব খেলোয়াড় আছে, বেশ গভীরতা ও গতিময়।’ নেস্তোর লোরেঞ্জো এক সময় আর্জেন্টিনার হয়ে খেলেছেন, সেই তিনিই স্বদেশের বিপক্ষে কলম্বিয়ার ডাগআউট সামলাবেন। সবমিলিয়ে ফাইনালে কাউকে ফেবারিট ভাবতে রাজি নন মেসি, ‘এটি ফাইনাল। এমন ম্যাচ অন্যগুলোর চেয়ে সবসময়ই আলাদা। আমরা পুরো কাপেই ভালো খেলেছি।
অ্যাটাকিং মিডফিল্ডার ডি মারিয়া বেশ আগেভাগেই জানিয়েছিলেন এবারের কোপা জাতীয় দলে তার শেষ খেলা। ফাইনাল নিশ্চিতের পর সেটি আবারও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। দীর্ঘ সময়ের বন্ধু ও সতীর্থের বিদায় নিয়ে মেসি বলেছেন, ‘সে এটা আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছে। তবুও বিষয়টি বারবারই সামনে আনা হয়, এ নিয়ে পূর্ণ সিদ্ধান্ত সে নিজেই নিয়েছে। তাই খুব বেশি কিছু বলার নেই।’
‘আমরা এখন সবকিছুই উপভোগের চেষ্টা করি, এমনকি সেটা কোনো ছোটখাটো বিষয় হলেও। আগে যেসব মুহূর্তকে পাত্তা দিইনি সেগুলোও। আজ সব বিষয়ই আমাদের কাছে মূল্যবান, তাই সে (ডি মারিয়া) আগের চেয়ে এখন বেশি আবেগপ্রবণ। যেকোনো অভিজ্ঞতায় সে তুলনামূলক বেশি রোমাঞ্চিত। আমরাও জাতীয় দলের সবাই তার এই শেষ সময়গুলোয় যথেষ্ট সঙ্গ দেওয়ার চেষ্টা করছি, তার পাশেই আছি’, আরও যোগ করেন মেসি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
