এবার মাহমুদউল্লাহর দেওয়া সেই আভাস সত্যি হল, এক পরিবর্তন নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১০ জুন নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। এই মাঠে শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা।
তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন পারফরম্যান্স করবে বাংলাদেশ। দেখা যাক বাংলাদেশ একাদশ কেমন হতে পারে:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের সঙ্গে ওপেন করতে দেখা যাবে সৌম্য সরকারকে। তিন নম্বরে ব্যাট করবেন লিটন দাস। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলায় রানে ফিরেছেন। তার ধৈর্যশীল ব্যাট টাইগাররা জয়ের পথে ছিল । চার নম্বরে ব্যাট করতে নামবেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাঁচে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২০ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলে। যা বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ৬ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৭ নম্বরে ব্যাটিংয়ে আসবেন বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিসার মাহমুদউল্লাহ রিয়াদ। তার দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কা হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।
স্পিন বিভাগে সাকিবের সাথে দেখা যাবে রিশাদ হোসেনকে। পেস বিভাগে একটি পরিবর্তন আসতে পারে। তানজিম হাসান সাকিবের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। তবে এইটা নির্ভর করছে শরিফুলের চোট সারার ওপর। আর মুস্তাফিজ ও তাসকিন তো আটো চয়েজ। তাদের দুর্দান্ত বোলিং পারফরমেন্সের কারণেই অল্প রানে আটকে যায় শ্রীলঙ্কা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম/তানজিম হাসান সাকিব।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- আজ ২১ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম কত
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য কী?
- ২৭ থেকে ৩০ আগস্ট কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
- আজকের সকল দেশের টাকার রেট: ২৭ আগস্ট ২০২৬
- আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
- দেশজুড়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সুখবর, কমছে লোডশেডিং
- আজকের স্বর্ণের বাজারদর: ২৮ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেলের প্রস্তাব
- বৃষ্টির দাপট বাড়ছে, ১০ দিনের নতুন বার্তা
- এ বছর সরকারি ছুটি বাকি ৫ দিন, মিলবে টানা ছুটির দুই সুযোগ
- বছরের বাকি সময়ে চাকরিজীবীরা আর কত দিন ছুটি পাবেন
