| ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা নিয়ে নতুন নাটক!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ২৪ ২০:০৪:৫৬
পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা নিয়ে নতুন নাটক!

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে যে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করা হবে। পরে, ২২ মে বৃষ্টির কারণে সিরিজের প্রথম ম্যাচটি বাতিল করা হয়। এদিকে, বিশ্বকাপের স্কোয়াড নির্ধারণের সময় ঘনিয়ে আসছে, আর একদিন বাকি। তবে পাকিস্তানি দল এখনো ঘোষণা না করায় উল্টো শেষ মুহূর্তে পিসিবিতে নতুন নাটক তৈরি হয়েছে।

ক্রিকেট পাকিস্তান এবং জিও সুপার সূত্রে জানা গেছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না হওয়ায় অসন্তুষ্ট। তবে ওই স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে আপত্তি করেননি তিনি। বিষয়টি নিয়ে নির্বাচক কমিটিকে চিঠিও পাঠিয়েছেন নকভি।

সূত্র জানিয়েছে যে পুরো প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত নাকভি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা স্থগিত করেছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন যে এই অপারেশনগুলি কয়েক ঘন্টার মধ্যে শেষ করা হবে, তারপরে বাবর আজমের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হবে। আগামীকাল (২৫ মে) টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার সময়সীমা। এই সময়ের মধ্যে দলের তালিকা আইসিসির কাছে পাঠানোর কথা থাকলেও দেরিতে প্রকাশ হলে তাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়।

মূলত নাকভির আপত্তি নির্বাচক কমিটিতে থাকা সব সদস্য মিলে স্কোয়াড চূড়ান্ত না করায়। বর্তমানে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে অবস্থান করছেন বাবর–শাহিন আফ্রিদিরা। সেখানে দলের সঙ্গে আছেন দুই নির্বাচক ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ ইউসুফ। প্রধান কোচ গ্যারি কার্স্টেন এবং অধিনায়ক বাবরের পরামর্শ নিয়েই তারা স্কোয়াড তৈরি করে পাঠান নাকভির কাছে। তবে বাকি চার সদস্যের মতামত নিলেই নাকভির চাওয়া সম্পন্ন হবে। অর্থাৎ পাকিস্তানে থাকা বাকি তিন নির্বাচক আবদুল রাজ্জাক, আসাদ শফিক, বিলাল আফজাল ও ডাটা অ্যানালিস্ট হাসান চিমার সঙ্গে বৈঠক করে স্কোয়াড পুনরায় চূড়ান্ত করতে হবে।

এর আগে নতুন নির্বাচক কমিটি ও তাদের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছিলেন, ‘আমরা নির্বাচক কমিটি নতুন করে গঠন করেছি, এই কমিটি সাত সদস্যবিশিষ্ট হবে। তবে এবারের কমিটিতে কিছু পার্থক্য আছে, নির্বাচকদের মধ্যে কেউ প্রধান থাকবেন না। প্রতিটি সদস্যের হাতেই সমান ক্ষমতা থাকছে। ফলে সিদ্ধান্ত নেওয়া হবে সবার মতামতের ভিত্তিতে। এক্ষেত্রে সবাই একত্রে বসে যুক্তিতর্ক, আলোচনার পর অধিকাংশ মতামত যেদিকে যাবে, সেটাই হবে সিদ্ধান্ত। আগের নির্বাচক কমিটির চেয়ে এটাই বর্তমানের পার্থক্য, আমি নিশ্চয়তা দিচ্ছি যে প্রতিটি সদস্যেই নানা প্রেক্ষাপট বিবেচনায় এই কমিটিতে জায়গা পেয়েছেন।’

উল্লেখ্য, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের জন্য পাকিস্তান ১৮ সদস্যের দল দিয়েছিল। সেখান থেকেই ১৫ জনকে নিয়ে বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করার কথা ছিল, তবে প্রাথমিক দলে থাকা তারকা পেসার হাসান আলীকে বাদ দিয়েছে পাকিস্তান। ফলে এখন বাকি ১৭ জন থেকে তারা চূড়ান্ত দল ও রিজার্ভ ক্রিকেটার বেছে নেবে। খুব সম্ভবত আজ রাতেই আসবে সেই ঘোষণা। ২ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। বাবররা তাদের প্রথম ম্যাচে ৬ জুন খেলবেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ; জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট ...

২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

২০৩০ বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের উত্তেজনা এখনও শেষ হয়নি। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের নজর চলে গেছে ...