| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যেদিন বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মে ১৯ ২১:১৬:৫৩
যেদিন বাংলাদেশের জার্সিতে দেখা যাবে হামজাকে

ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা হামজা চৌধুরী বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন। বাংলাদেশের হয়ে খেলার বিষয়ে ফুটবল তারকার কাছে দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

হামজা যদি লাল-সবুজ জার্সিতে খেলতে চান, তাহলে তাকে আগে পাসপোর্ট নিতে হবে। লন্ডনে বাংলাদেশি হাইকমিশনে গিয়েও পাসপোর্ট না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন হামজা ও তার বাংলাদেশি মা রাফিয়া। পাসপোর্টের জন্য আবেদন করার সময় বিভ্রান্ত হওয়া হামজার জন্য পাভভ পুরো বিষয়টি দেখভাল করেন।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর উইন্ডোতে হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে।

রোববার (১৯ মে) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তুষার বলেন, ‘আপনারা জানেন, ইতোমধ্যেই আমাদের জাতীয় দল কমিটির চেয়ারম্যান (কাজী নাবিল) ইংল্যন্ডে অবস্থিত বাংলাদেশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এরপর রাষ্ট্রদূত নিজে হামজার পরিবারের সঙ্গে কথা বলেছেন। কাগজ নিয়ে কোনো সমস্যা নেই। হামজার একটা সুবিধা হচ্ছে তার মা বাংলাদেশি। ফলে তার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন। বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার পর দ্বৈত নাগরিকত্বের জন্য তার আবেদন করতে হবে। এরপর তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারবেন। আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে লক্ষ্য করেই কাজ করছি। আশা করছি, সেই উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...