যে পাঁচ কারণে সোনা কেনার শ্রেষ্ঠ সময় এখনই!
ডিসেম্বরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বাড়ি ভাড়া এবং খাবারের দাম বেড়েছে। সামনের দিকে তাকিয়ে, দেশের মুদ্রাস্ফীতির হার গত নভেম্বর থেকে 0.3% বেড়ে 3.4%-এ দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে বিশ্বজুড়ে স্পষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা রয়েছে। ফলে সোনার চাহিদা বেড়েছে।
এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, এখনই সোনা কেনার উপযুক্ত সময়। এর পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেছেন তারা। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
১. প্রাকৃতিকভাবে মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়াই করে স্বর্ণ। কারণ, ঐতিহাসিকভাবে মূল্যস্ফীতি চড়া হওয়ার সময় নিরাপদ আশ্রয় ধাতুটির দর ঊর্ধ্বমুখী হয়। ফলে সেটি এখন কিনলে ভবিষ্যতে লাভবান হওয়া যাবে।
২. কখনও কখনও শেয়ার ও বন্ডের বাজারমূল্য কমে যায়। তবে স্বর্ণের দাম হ্রাস পায় না। ফলে গুরুত্বপূর্ণ ধাতুটির মজুত থাকলে লোকসানের আশঙ্কা কমে। ঐতিহ্যবাহী সম্পদের মধ্যে ভারসাম্য আনে।
৩. অর্থনৈতিক অস্থিরতা এবং ভূ-রাজনৈতিক উদ্বেগের মাঝে ঢাল হিসেবে কাজ করে স্বর্ণ। এই দুই সংকটের মধ্যে মুনাফা এনে দেয় এটি। এ কারণে একে দুঃসময়ের বন্ধু বলা হয়।
৪. ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন সম্পদ মজুত রাখলে লভ্যাংশ বা সুদ পাওয়া যায়। তবে সেটা সেসব সম্পত্তির লাভের ওপর নির্ভর করে। কিন্তু স্বর্ণের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এক্ষেত্রে সময় যত গড়ায় তত মুনাফা পাওয়া যায়।
৫. মুদ্রার পরিবর্তে স্বর্ণ ব্যবহার করা যায়। যে কারণে এখন বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো চকচকে ধাতুটি কেনার দিকে বেশি নজর দিয়েছে। তাতে স্বর্ণের চাহিদা আরও বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই বুলিয়ন মার্কেট চাঙা হচ্ছে। ফলে এখন তা কিনে রাখলে সামনে লাভবান হওয়ার দারুণ সুযোগ রয়েছে। কেননা শিগগিরই গোটা বিশ্বে আর্থিক খাতে বিশৃঙ্খলা এবং রাজনৈতিক সংঘাত প্রশমিত হওয়ার সম্ভাবনা নেই।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
