| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সাকিব পারলেন না, তামিম কি পারবেন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০১ ১৬:৫১:২২
সাকিব পারলেন না, তামিম কি পারবেন!

জাতীয় দলের বেশ কয়েকজন অভিজ্ঞ তারকাকে দলে এনেও কাঙ্ক্ষিত মৌসুম শুরু করতে পারেনি বরিশাল। টানা পরাজয় তাদের প্লে-অফের জন্য সংশয়ে ফেলেছে তাদের। কিন্তু শেষ পর্যন্ত ফরিশালের পরিস্থিতি পাল্টে যায়। গ্রুপ পর্বের দ্বিতীয়ার্ধ থেকে তামিমও ভালো ফর্মে আছেন, পাশাপাশি মাঠে রান পাচ্ছেন । দেরী হলেও রানে ফিরে এসেছেন মুশফিক।

ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরছেন খেলোয়াড় মোহাম্মদ সাইফএল-দিন। মিরাজ সৌম্যও আছেন। ডেভিড মিলার এসে বরিশালকে তারকায় ভরা একটি দলে রূপান্তরিত করেন, যদিও দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে তামিমের দাবি যে তিনি "বাকিদের চেয়ে কম তারকা"!

২০২২ সালে সাকিব আল হাসানের সাথে ফাইনাল খেলেও ফরচুন বরিশাল সেবার শিরোপা জিততে পারেনি। কিন্তু এবার ফ্র্যাঞ্চাইজি আবারও ফাইনালে তামিমের হাতে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম কি বরিশাল শিরোপা জয়ের আক্ষেপ!

২০২২ সালে সাকিবকে দলে নিয়ে আসে ফরচুন বরিশাল। বরিশাল ১০ টি খেলার মধ্যে ৭ টি জিতেছে এবং সামগ্রিকভাবে প্রথম প্লে অফ নিশ্চিত করেছে। সাকিব ছাড়াও দলে ছিলেন ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো এবং মুজিব উর রহমানের মতো বিখ্যাত ক্রিকেটাররা। তাছাড়া, বাংলাদেশের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহীদ হৃদয়ও সেবার বরিশালের হয়ে খেলেছেন।

ফাইনালে কুমিল্লার বিপক্ষে ১ রানের হারে প্রথম শিরোপার দ্বারপ্রান্তে থেকেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটির। সাকিব দিয়ে হয়নি দুই বছর বাদে এবার তামিমে স্বপ্ন উজ্জ্বল বরিশালের। তবে দুই বন্ধুর মাঝে দুই বছরে দূরত্ব যে অনেক বেড়েছে তা সবারই জানা। সাকিব যা করতে পারেননি তা তামিম পারবেন কিনা উত্তর মিলবে আজই। টুর্নামেন্টের পরিসংখ্যান ও পারফরম্যান্স তামিমের বরিশালকে আশার বাণী দেখাচ্ছে।

দলকে তামিম নিজে যে সামনে থেকে টেনেছেন তাঁর বড় প্রমাণ তিনি নিজেই, ৪৫৩ রান করে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। এছাড়াও দলে রয়েছে আরও একাধিক পারফর্মার। আসরের মাঝপথে এসে মাত্র ৮ ম্যাচ খেলেই সাইফউদ্দিন ১৪ উইকেট শিকার করেছেন। ব্যাট হাতেও ছিলেন দারুণ কার্যকরী।

এদিকে অতীত পরিসংখ্যানও তামিম ইকবালের পক্ষেই কথা বলছে। বিপিএলে এর আগে ২০১৯ সালে কুমিল্লার হয়ে ফাইনাল খেলেছিলেন তামিম। সেবার একাই দলকে অপরাজিত ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলে শিরোপা জিতিয়েছিলেন। আজ আরেকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নিজের নামের পাশে দ্বিতীয় বিপিএল শিরোপার লক্ষ্যে নামবেন তিনি। সেই সঙ্গে বরিশালের হয়ে সাকিব যা করতে পারেননি তামিমের তা করে দেখানোর চ্যালেঞ্জ তো রয়েছেই!

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...