বিপিএল নিয়ে হাথুরুর বিতর্কিত মন্তব্য, মুখ খুলল বিসিবি
রাত পোহালেই শুরু হবে বিপিএলের নকআউট পর্ব। গ্রুফ পর্ব শেষ মুহূর্তে ডেভিড মিলার সহ আরও তারকা বিদেশী ক্রিকেটারদের নিয়ে এসেছিল। কাল সোমবার কোয়ালিফায়ার ‘১’ এর এলিমিনেটর ম্যাচ। এজন্য রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দিনের অনুশীলনও করেছে।
সব মিলিয়ে বিপিএলের নকআউট পর্বের আগে একটা অন্যরকম পরিবেশ শেরে বাংলার আশপাশ এবং টিম হোটেলগুলোতে। ক্রিকেটাররা সর্বোচ্চ সতর্ক। সাবধানী এবং সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত তারা। ভক্ত-সমর্থকরাও নিজ নিজ দল নিয়ে আশার জাল বুনছেন।
আগামীকাল সোমবার একদিনে কোয়ালিফায়ার ‘১’ ও এলিমিনেটর ম্যাচ দেখার প্রস্ততি নিয়ে ফেলেছেন সবাই। চারদিকে যখন এমন অবস্থা, ঠিক তখন মাঠের বাইরের এক ঘটনা বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের একটি উক্তি পুরো পরিবেশ-পরিস্থিতিকে তেতো করে দিয়েছে। ক্রিকেটের অন্যতম সেরা ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে বাংলাদেশ হেড কোচ বিপিএলের মান নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন।
হাথুরু বলেছেন, ‘আমি বিপিএল দেখে হতাশ হয়ে টিভি বন্ধ করে দেই।’ হাথুরুর এমন মন্তব্যে চারিদিকে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বিপিএলের মান ও উইকেট নিয়ে অসন্তোষ আছে প্রায় সবারই। বিপিএল যেভাবে সাড়া ফেলতে পারতো, তা পারেনি। একযুগ পর দশম আসরেও বিপিএলের মানের প্রত্যাশিত উন্নতি হয়নি। এটা অনেকেরই মত। তাই বলে বিপিএল দেখার মতো না কিংবা টিভি বন্ধ করে দেওয়ার মত এক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট- এমন কথা অতি বড় সমালোচকও বলবেন না।
খোদ বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ যদি এমন মন্তব্য করেন, তাহলে ব্যাপারটা কেমন দেখায়? তিনি তো শুধু বাংলাদেশ জাতীয় দলের হেড কোচই নন। দেশের ক্রিকেটেরও অংশ। তিনি কী করে বিসিবি আয়োজিত টুর্নামেন্ট বিপিএল নিয়ে ঢালাও এমন কটাক্ষ ও অবজ্ঞা প্রদর্শন করেন? হাথুরু তো বিসিবির বেতনভুক্ত কোচ। তিনি কি এমন মন্তব্য করার এখতিয়ার রাখেন? বিসিবি ব্যাপারটিকে কিভাবে নিয়েছে? এমন মন্তব্যের জন্য বিসিবি কি হাথুরুকে কারন দর্শানো নোটিশ দিবে? বিসিবিতে এ নিয়ে প্রতিক্রিয়া কি? বোর্ড কর্তারাই বা হাথুরুর এমন বলগাহীন মন্তব্য নিয়ে কি ভাবছেন? এমন নানা প্রশ্নের উত্থান হয়েছে গণমাধ্যম পাড়ায়।
বিসিবির প্রধান নির্বাহী তাৎক্ষণিকভাবে বেশি কিছু বলতে না চাইলেও একটা বিষয় পরিষ্কার। বাংলাদেশ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি নিয়ে হাথুরুর ওই মন্তব্য নিয়ে বোর্ডে ব্যাপক সাড়া ফেলেছে। বোর্ড থেকে তার কাছে কারনও জানতে চাওয়া হয়েছে। যথাযথ ব্যাখ্যা দিতে না পারলে হাথুরুকেও বোর্ড এক হাত নেবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বিষয়টি নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন।
রোববার দুপুরে জাগো নিউজের সাথে আলাপেকালে বিসিবি সিইও বলেন, ‘তারাও ক্রিকইনফোকে দেওয়া হাথুরুর ইন্টারভিউ পড়েছেন। মন্তব্যটি তাদের নজরেও এসেছে।’ বিসিবি সিইও জাগো নিউজের কাছে স্বীকার করেছেন, বোর্ড থেকে হাথুরুর কাছে ব্যাখ্যাও জানতে চাওয়া হয়েছিল।
নিজামউদ্দীন বলেন, ‘মুঠোফোনে হাথুরুসিংহের কাছে ইন্টারভিউয়ের ওই অংশ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি (হাথুরু) কথাটি যেভাবে বলেছেন, সেভাবে উপস্থাপিত হয়নি। মানে, হাথুরু বোঝানোর চেষ্টা করেছেন, অতিরঞ্জিত লিখা হয়েছে।
হাথুরু বোর্ডকে জানান, তিনি প্রতিবেদকের সঙ্গে কথা বলে বিস্তারিত বিসিবিকে জানাবেন। তারপর বিসিবি কর্তাদের সাথে ব্যাপারটি নিয়ে কথা বলতে বসবেন টাইগার হেড কোচ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; সান্তোস বনাম পালমেইরাস, জানুন ফলাফল
- আজকের স্বর্ণের বাজারদর, ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম, ২৭ আগস্ট ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ২৬ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের দাম: ২২, ২১ ও ১৮ ক্যারেটে কত
- নবম পে স্কেলের গেজেট প্রকাশে চূড়ান্ত প্রস্তুতি
- Redmi 17C 5G লঞ্চ, থাকছে ৬.৯ ইঞ্চির ১২০Hz ডিসপ্লে ও ৬,০০০mAh ব্যাটারি
- সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট, তিন মাসের বকেয়া সমন্বয় কীভাবে?
- মোটরসাইকেল প্রেমীদের বড় সুখবর!
- ৫ ও ৫ বছরে উচ্চতর গ্রেডের সুপারিশ বহালের দাবি
- পে-স্কেলে সুখবর, সেপ্টেম্বরেই আসছে গেজেট!
- নবম পে-স্কেলের গেজেট কবে, অক্টোবরেই নতুন বেতন
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারের ৭ নির্দেশনা
- Poco F9 Ultra-তে থাকছে Snapdragon 8 Elite Gen 5, নিশ্চিত করল Poco
- ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি গুজব
