| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

শীতের আবহাওয়া নিয়ে নতুন তথ্য জারি করলো আবহাওয়া অফিস!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১০ ১১:০৯:৩০
শীতের আবহাওয়া নিয়ে নতুন তথ্য জারি করলো আবহাওয়া অফিস!

জানুয়ারি সাধারণত দেশের শীতলতম মাস। তবে ১০ ফেব্রুয়ারি শনিবার হলেও দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা কমেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ১৯টি অঞ্চলে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাসের বাকি অংশে কমবেশি শীতের অনুভূতি থাকবে।

আজ থেকে দেশের অধিকাংশ স্থানে তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের নিচের এলাকাও কমবে। ফলে শীতের অনুভূতি কিছুটা কমবে। তবে দুই জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গাসহ রংপুর ও রাজশাহীর ১৬টি জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বাগলোর রশিদ বলেন, কোনো এলাকার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হলে পুরো অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ প্রবাহিত হবে বলে ধরে নেওয়া হয়। রংপুর ও বগুড়ায় তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও শহরের বাইরের চিত্র ভিন্ন। সেখানে তাপমাত্রা কম। এ কারণে এসব এলাকাও শৈত্যপ্রবাহে আক্রান্ত।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার ডিসেম্বরে সারা দেশেই শীতের তীব্রতা তুলনামূলক কম ছিল। ডিসেম্বরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি ছিল। কিন্তু জানুয়ারির শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এ ছাড়া গত মাসে দেশের বিভিন্ন এলাকায় মোট চার দফায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এমনকি দেশের প্রায় অর্ধেক এলাকায় একসঙ্গেও শৈত্যপ্রবাহ ছিল কয়েক দিন।

চলতি ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ (গত বৃহস্পতিবার) থেকে আবার শৈত্যপ্রবাহ বইছে দেশের ১৯ জেলায়। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলো ছাড়া দেশের অন্য এলাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...