| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ফাইনালের আগে শ্রীলঙ্কার বড় দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৭ ১৩:২৯:৫৯
ফাইনালের আগে শ্রীলঙ্কার বড় দুঃসংবাদ

এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোর আর প্রেমাদাসায় শিরোপা জয়ের উল্লাসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে নামবে দল দুটি।

এদিকে ফাইনালের আগে ইনজুরির হানা রয়েছে দুই দলেই। ইনজুরির কারণে শিরোপার লড়াইয়ে দেখা যাবে না লঙ্কান স্পিনার মাহিশ থিকশানাকে। ভারত দল থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল।

অন্যদিকে বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া, বিপরীতে ঘরের মাটিতে হওয়া টুর্নামেন্টের শিরোপা ঘরেই রাখতে প্রস্তুত লঙ্কা বাহিনী। এ পর্যন্ত এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। ১৬ আসরের ১২টিতে ফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। বিপরীতে ১০ বার ফাইনাল খেলেছে টিম ইন্ডিয়া। ফাইনালে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে এই দুই প্রতিপক্ষ।

তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। এর মধ্যে দুই দলই সমান ১১ বার করে জয় পেয়েছে। আর এশিয়ার বিশ্বকাপখ্যাত এই টুর্নামেন্টে সাতবার শিরোপা জিতেছে ভারত, বিপরীতে লঙ্কানরা জিতেছে ছয়বার। তাই শানাকাদের সামনে সুযোগ থাকছে ভারতের সঙ্গে বেশি শিরোপার দলে ভাঙ বসানো। এ ছাড়া রোহিত শর্মাদের সামনে সুযোগ শিরোপার ঝুলিতে নতুন পালক যোগ করার।

এদিকে ফাইনালে ভারত-শ্রীলঙ্কার আরেক প্রতিপক্ষ হতে পারে বেরসিক বৃষ্টি; যা কিনা এশিয়া কাপের ফাইনাল ঘিরে দুঃসংবাদই বটে। কেননা, এবারের মহাদেশীয় সেরার লড়াইয়ে ঘুরেফিরেই আসছে বৃষ্টির প্রসঙ্গ। ক্রিকেটীয় দ্বৈরথে দলগুলোর বড় প্রতিপক্ষও বেরসিক বৃষ্টি। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে প্রতিদিনই বৃষ্টি বাগড়া দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ফাইনালে ৮০ থেকে ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দুপুর একটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

এদিকে নিয়ম অনুযায়ী, ম্যাচের ফল পেতে দুই দলকে অন্তত ২০ ওভার করে খেলতে হবে। আর ফাইনাল বিবেচনায় রিজার্ভ ডে বা সংরক্ষিত দিন রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। ফলে এদিন দুই দল কোনোভাবেই অন্তত ২০ ওভার করে খেলতে না পারে, তাহলে শিরোপা নির্ধারণী ফাইনাল খেলা গড়াবে রিজার্ভ ডে’তে। এর মানে যেখানে খেলা শেষ হবে, পরের দিন সোমবার (১৮ সেপ্টেম্বর) সেখান থেকে শুরু হবে খেলা হবে। তবে দুই দিনই বৃষ্টিতে ভেসে গেলে দুই দলকে যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...