| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

রোহিত ম্যাচ হেরে বাংলাদেশের ব্যাটিং না বোলিং কোন দিকটা কে ভালো বলেছেন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ সেপ্টেম্বর ১৬ ১১:৩০:৩৯
রোহিত ম্যাচ হেরে বাংলাদেশের ব্যাটিং না বোলিং কোন দিকটা কে ভালো বলেছেন

এশিয়া কাপের সুপার ফোরের নিয়ম রক্ষার শেষ ম্যাচ চমৎকার জয় তুলে নিয়েছে টিম টাইগার। যদিও জয়-পরাজয়ে কোন দলেরই লাভ-ক্ষতির হিসেব ছিল না। বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট যেন বর্তমানে রূপ নিয়েছে মর্যাদার লড়াইয়ে। আর সেই লড়াইয়ে এবারের বিজয়ী বাংলাদেশ। ম্যাচ শেষে রোহিত শর্মাও তাই ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের চাপে পড়েছিলেন।

বাংলাদেশের শেষ ম্যাচে ৫ পরিবর্তন ছিল। বাংলাদেশের বিপক্ষে হারের জন্য এটাকেই বড় কারণ ভাবছেন অনেকেই। তবে রোহিতের কাছে এর পেছনেও ব্যাখ্যা আছে। জানালেন আগামী দিনের জন্য তৈরি করার জন্যই এমন সিদ্ধান্ত।

রোহিত বলেছেন, ‘যারা এই আসরে এখন পর্যন্ত খেলেনি তাদের কিছুটা সময় দিতে চেয়েছিলাম। দলের বৃহত্তর স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনের জন্যে ওদের তৈরি করে দিতে চাই। অনেকেরই বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে। তাদের প্রস্তুত করতে চেয়েছিলাম। কিন্তু খেলার মানের সঙ্গে কোনও আপস করতে চাইনি।’

কলম্বোর প্রেমাদাসার উইকেট বরাবরই বোলারদের সাহায্য করে আসছে। বাংলাদেশের বোলিং লাইনআপও গতকাল বেশ চাপেই রেখেছে ভারতকে। সাকিব-মুস্তাফিজকে সামলাতে না পারলেও ব্যতিক্রম ছিলেন ওপেনার শুভমান গিল। রোহিতের মুখেও তাই গিলের প্রশংসায় শোনা গেল আরেকবার, ‘অসাধারণ ব্যাট করেছে শুভমান। নিজের খেলার প্রতি ওর আত্মবিশ্বাস অন্য পর্যায়ের। সে কী ভাবে খেলতে চায় সেটা খুব ভাল করেই জানে। দলের হয়ে ওকে কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। গত বছরে ওর ফর্মের দিকে এক বার তাকান। নতুন বলে বেশ ভাল দেখিয়েছে ওকে।’

শেষদিকে অবশ্য বাংলাদেশের কাজ কঠিন করে তুলেছিলেন অক্ষর প্যাটেল। একপ্রান্ত আগলে রেখে চালিয়ে যাচ্ছিলেন লড়াই। বাংলাদেশের বোলারদের প্রশংসার পাশাপাশি অক্ষর প্যাটেলের ব্যাপারে কথা বলতে ভোলেননি ভারতীয় অধিনায়ক, ‘বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে। খুবই নিয়ন্ত্রিত বোলিং। আক্রমণের সুযোগ পাইনি। তার মধ্যে শেষ পর্যন্ত লড়াই করেছে অক্ষর। ওর চারিত্রিক দৃঢ়তা সম্পর্কে দলের সবাই জানি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...